
সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তাঁর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পিলখানা ট্র্যাজেডি নিয়ে একটি মন্তব্য করেছেন। স্ট্যাটাসে ‘পিলখানা: থার্টি সিক্স আওয়ারস অব বিট্রেয়াল’ ডকুমেন্টারিটি দেখার অভিজ্ঞতার কথা উল্লেখ করেছেন তিনি। স্ট্যাটাসে তৎকালীন পরিস্থিতির কিছুটা বর্ণনা দিয়েছেন তিনি। সেই সঙ্গে তৎকালীন সরকারপ্রধানের দিকে অভিযোগের আঙ্গুল তুলেছেন উপদেষ্টা।
ফারুকী তাঁর স্ট্যাটাসে লিখেছেন, ‘শুরুর দিকে জেনারেল শাকিলের সাথে হাসিনার কনভারসেশন শুনলে গা হিম হয়ে আসে। এর চেয়ে বড় কোনো বেঈমানি কি হতে পারে আমার জানা নাই!’ তিনি লেখেন, ‘র্যাব পাঠাচ্ছি, হেলিকপ্টার পাঠাচ্ছি বলে কাউকে তো পাঠালোই না, বরং আয়োজন করে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দিলো ৫৭ জন অফিসারকে।’ এই ভয়াবহ ঘটনাকে তিনি ‘বেঈমানি’ হিসেবে আখ্যায়িত করে প্রশ্ন তোলেন, এর পেছনে সেনাবাহিনীর প্রতি প্রধানমন্ত্রীর কোনো ‘প্যাথলোজিক্যাল হেইট্রেড’ কাজ করেছে কি না।
এই স্ট্যাটাসে ফারুকী আরও মন্তব্য করেন, ‘এসব দেখে আমার মনে হয়, ভবিষ্যতে হেড অব দ্য গভর্নমেন্ট যিনিই হবেন, তাঁর মানসিক স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক হওয়া উচিত।’
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নির্মাণ করা হচ্ছে ডকুমেন্টারি সিরিজ। এর অংশ হিসেবে পিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত ‘থার্টিসিক্স আওয়ার্স অব বিট্রেয়াল’ শীর্ষক তথ্যচিত্র গতকাল সোমবার প্রকাশ করা হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২৩ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে