বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিতে আবারও সব পক্ষকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। স্থানীয় সময় গতকাল বুধবার জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। পাশাপাশি তিনি জানিয়েছেন, জাতিসংঘ সাধারণত কোনো নির্বাচন পর্যবেক্ষণ করতে প্রতিনিধি দল পাঠায় না।
সংবাদ সম্মেলনে স্টিফেন ডুজারিককে প্রশ্ন করা হয়, মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে নিরাপত্তা বাহিনীগুলো বিরোধী দলের নেতা-কর্মী ও সমালোচকদের ওপর যেভাবে ক্র্যাকডাউন চালাচ্ছে, তাতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অসম্ভব হয়ে উঠেছে। ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনেও বলা হয়েছে, বাংলাদেশে একটি পক্ষপাতদুষ্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অবস্থায় বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে?
জবাবে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘বলা ভালো, আমাদের এ ধরনের উদ্যোগ নেওয়ার...জাতিসংঘ সাধারণত নির্বাচনে পর্যবেক্ষক পাঠায় না। আমরা এমনটা করি না.... করলেও খুব কম ক্ষেত্রে নির্দিষ্ট কোনো অনুমতি সাপেক্ষে আমরা এমনটা করে থাকি।’
স্টিফেন ডুজারিক আরও বলেন, ‘আমরা আবারও বলছি, আমরা হিউম্যান রাইটস ওয়াচ ও অন্যান্য সংগঠনের প্রতিবেদন দেখেছি। তার পরিপ্রেক্ষিতে আমরা সব পক্ষকে এমন একটি পরিস্থিতি তৈরির আহ্বান জানাই, যেখানে জনগণ অবাধে তাদের ভোট দিতে পারে, মত প্রকাশ করতে পারে কোনো ধরনের ভীতি ও হয়রানি ছাড়াই।’
এর আগেও গত ২০ নভেম্বর জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেছিলেন, ‘শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানে যা যা করা সম্ভব, তা করতে সব অংশীজন, সরকার ও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো আমরা অব্যাহত রাখব।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে