
আমলাদের প্রতি অন্যায় ও জুলুম তারা নিজেরাই করে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী। আজ রোববার সচিবালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।
আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, ‘আমরা বলি-কাক কাকের মাংস খায় না। তবে আমলাদের ওপর সবচেয়ে বেশি জুলুম আমলারাই করে।’
তিনি আরও বলেন, ‘যারা পদে থেকে ক্ষমতার অপব্যবহার করে তাদের কারণে আমরা অনেক পিছিয়ে ছিলাম। এ বিষয়গুলো চিহ্নিত করে এসব লোকজনকে আমরা মেইন স্ট্রিম থেকে সরিয়ে দেব।’
উল্লেখ্য, ক্ষমতার পালাবদল পরিবর্তনের পর সচিবালয়ে দীর্ঘদিনের সুবিধাবঞ্চিত কর্মকর্তাদের ভিড় দেখা যায়। সে সব কর্মকর্তারা ভালো পদায়নের প্রত্যাশায় ধর্ণাও দিতে শুরু করেন। আওয়ামী লীগ সরকারর পতনের পর থেকে জনপ্রশাসন বিভাগের নিয়োগ, পদোন্নতি ও প্রেষণ (এপিডি) অনুবিভাগে দিনকে দিন কর্মকর্তারা ভিড় করতে থাকেন। পরে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়। শুধু কর্মকর্তারা নন, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির কর্মচারীরাও দাবি আদায়ে সোচ্চার হয়ে ওঠেন।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফেরাতে জোরেশোরে প্রস্তুতি চলছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্য-প্রমাণ, গ্রেপ্তারি পরোয়ানা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথি আরবি ভাষায় অনুবাদ করা হচ্ছে। প্রত্যর্পণ প্রক্রিয়ার অংশ হিসেবে এসব নথি...
৩ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা–কর্মীরা অংশ নিতে পারবেন কি না তা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে স্পষ্ট করার অনুরোধ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে তিনি স্থানীয় সরকার নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তাও জানতে চান। তবে স্থানীয় সরকার..
১ ঘণ্টা আগে
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটির পুনর্গঠন করেছে সরকার। স্থানীয় সরকারমন্ত্রীকে সভাপতি করে এই কমিটি পুনর্গঠন করে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ।
১ ঘণ্টা আগে
বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
২ ঘণ্টা আগে