প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা নিরপেক্ষভাবে নির্ধারণে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
আজ শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনটি এ দাবি জানিয়েছে।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা প্রশাসনের বিভিন্ন স্তরে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রশাসন ক্যাডারের অনেক কর্মকর্তার ওপর বিগত ফ্যাসিস্ট সরকার রাজনৈতিক প্রভাব বিস্তার করে তাঁদের পেশাদারত্ব বিনষ্ট করেছে। প্রশাসনে জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্রের এ প্রতিষ্ঠানকে অবশ্যই রাজনৈতিক প্রভাব, পক্ষপাত ও অযাচিত হস্তক্ষেপমুক্ত থাকতে হবে। উন্নত গণতান্ত্রিক রাষ্ট্রগুলোর মতো একটি আধুনিক, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন কাঠামো গঠন এখন সময়ের দাবি।
বিবৃতিতে আরও বলা হয়, বর্তমান বাস্তবতায় প্রশাসনকে তার পেশাগত স্বাধীনতা ও আইনসম্মত দায়িত্ব পালনে বিভিন্নভাবে চাপ, প্রভাব ও অনাকাঙ্ক্ষিত নির্দেশনার মুখোমুখি হতে হয়; যা প্রশাসনের নিরপেক্ষতা, কর্মদক্ষতা ও জনবিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করছে।
এ প্রেক্ষাপটে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন একটি স্বাধীন অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস কমিশন গঠনের দাবি করছে। পুলিশ কমিশনের আদলে এটা প্রশাসনের জন্য একটি স্বাধীন আইনভিত্তিক প্রতিষ্ঠান হবে। কমিশন প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নিয়োগ, পদোন্নতি, শৃঙ্খলামূলক ব্যবস্থা ইত্যাদি নিরপেক্ষভাবে নির্ধারণ করবে। কমিশন তার পেশাদারত্ব নিশ্চিত করার জন্য বিভিন্ন শ্রেণি–পেশার লোকদের দিয়ে গঠিত হবে।
এতে বলা হয়, সরকার পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে একটি পেশাদার বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে একটি ‘পুলিশ কমিশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে; যা পুলিশ বাহিনীকে গণমুখী ও পেশাদার বাহিনী হিসেবে গড়ে তুলবে বলে আশা করা হচ্ছে। সরকারের এই দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন স্বাগত জানায়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে