
জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশ ও ভারতের সরকার পারস্পরিক সহযোগিতামূলক কাজ করবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। আজ মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রণয় ভার্মা বলেন, ‘মন্ত্রী হওয়ার পর স্থানীয় সরকারমন্ত্রীর সঙ্গে এটি আমার প্রথম সাক্ষাৎ। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশই স্থানীয় সরকারের ওপরে বেশ গুরুত্ব দিয়ে থাকে। আমরা নিজস্ব অভিজ্ঞতা দিয়ে কীভাবে একে অন্যকে সহযোগিতা করতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে।’
দুই দেশের মধ্যে প্রতিনিধি আদান-প্রদান, দক্ষতা উন্নয়ন কর্মসূচিসহ বেশ কিছু বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান প্রণয় কুমার ভার্মা।
তিনি বলেন, ‘দুই দেশেরই উপকার হবে এই ধরনের যে নতুন নীতিমালা খুঁজে বের করতে আমরা দুই পক্ষই একমত হয়েছি। দুই দেশের জনগণের স্বার্থকে প্রাধান্য দিয়ে বিভিন্ন রকম সহযোগিতামূলক কাজ করতে দুই সরকারই আগ্রহ নিয়ে কাজ করবে।
বৈঠকের বিষয়ে সাংবাদিকদের কিছুই বলেননি স্থানীয় সরকারমন্ত্রী।

কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করা এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দেশব্যাপী জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
২১ মিনিট আগে
ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল প্রতিরোধে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। আজ মঙ্গলবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা নিয়ে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
২১ মিনিট আগে
দেশের বিমান খাতের উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এ লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে...
১ ঘণ্টা আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে জাতীয় প্রতিশ্রুতি (নির্বাচনী ইশতেহার ২০২৬) বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি লক্ষ্যমাত্রা নির্ধারণের নির্দেশ দিয়েছেন বিমানমন্ত্রী আফরোজা খানম (রিতা)। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, পরিকল্পিত কর্মপরিকল্পনার মাধ্যমে ধাপে ধাপে ইশতেহারের প্রতিশ্রুতি
১ ঘণ্টা আগে