কোমলমতি শিশু-কিশোরদের পবিত্র কোরআন মুখস্থকরণে উৎসাহিত করা এবং ইসলামী সংস্কৃতি ও জ্ঞানচর্চায় অনুপ্রাণিত করতে দেশব্যাপী জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতা শুরু হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুক প্রতিযোগীদের ৩১ মার্চের মধ্যে ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জন্মনিবন্ধন বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আবেদন ইসলামিক ফাউন্ডেশনের নিজ নিজ জেলা বা উপজেলা কার্যালয়ে জমা দিয়ে নাম নিবন্ধন করতে হবে।
এ প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা জেলা পর্যায়ে, জেলার বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেবে। তিনটি গ্রুপে এই প্রতিযোগিতা হবে।
‘ক’ গ্রুপে তাজবীদসহ পূর্ণ ৩০ পারা হিফয (অনুর্ধ্ব ১৮ বছর), ‘খ’ গ্রুপে তাজবীদসহ ২০ পারা হিফয (অনুর্ধ্ব ১৫ বছর) ও ‘গ’ গ্রুপে তাজবীদসহ ১০ পারা হিফয (অনুর্ধ্ব ১২ বছর) বিষয়ে প্রতিযোগিতা হবে।
উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা ১ এপ্রিল থেকে শুরু হবে। একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতিটি গ্রুপে অনধিক ৫ জন প্রতিযোগী অংশ নিতে পারবেন।
জাতীয় পর্যায়ে বিজয়ীদের প্রথম পুরস্কার ২ লাখ টাকা, দ্বিতীয় পুরস্কার দেড় লাখ টাকা ও তৃতীয় পুরস্কার ১ লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হবে।
জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপে নয়জন বিজয়ীকে সাড়ে ১৩ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বিভাগীয় ও জেলা পর্যায়েও বিভিন্ন পুরস্কার দেওয়া হবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে