
প্রতারণা রোধে ভূমি ব্যবস্থাপনা শিগগিরই ডিজিটাল করবে সরকার। এ লক্ষ্যে ইতিমধ্যে ড্রোনের মাধ্যমে জরিপ কাজ চলছে। আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম কার্য–অধিবেশন শেষে ভূমি উপদেষ্টা এ তথ্য জানান।
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা সনাতনী পদ্ধতি থেকে ডিজিটাল পদ্ধতিতে যাচ্ছি। এই ট্রানজিশনটা ক্ষেত্র বিশেষে একটু পেইনফুল হয়। ক্রমান্বয়ে মানুষের অসুবিধাগুলো দূর হয়ে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা চান অতিসত্বর ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল পদ্ধতিতে আসুক। বর্তমানে আমরা ড্রোনের মাধ্যমে জরিপ কাজ পরিচালনা করছি।’
আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল করা হচ্ছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘আরও নতুন নতুন প্রযুক্তি আসবে। আমরা এসব খাতে প্রশিক্ষিত জনবল ও কোম্পানিগুলোর সহায়তা পেতে শুরু করেছি। আমরাও লোকজনকে প্রশিক্ষণ দিতে শুরু করেছি। আশা করছি, সেদিন বেশি দূরে না যে সারা দেশের ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল আওতায় আসবে।’
১০ মার্চের আগে ই–নামজারির পেন্ডিং আবেদনগুলোর প্রক্রিয়া শেষ হয়ে যাবে কিনা এ প্রশ্নের জবাবে ভূমি উপদেষ্টা বলেন, ‘এটা একটা চলমান প্রক্রিয়া, আবেদন প্রক্রিয়া চলমান, প্রতিনিয়ত আবেদন পড়ছে। বিষয়টা হচ্ছে সিস্টেমটা ব্যবহার উপযোগী হবে কিনা, আশা করছি সেটা ১০ মার্চের আগেই হয়ে যাবে।’
ভূমি ব্যবস্থাপনায় এখনো সাধারণ মানুষ প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছে। বিশেষ করে ই–নামজারির ক্ষেত্রে এটি বেশি হচ্ছে। সে বিষয়ে আপনারা কী দিকনির্দেশনা দিলেন বা ডিসিরা কী কী সমস্যার কথা জানালেন এমন প্রশ্নের জবাবে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, ‘এখন ই–নামজারি করা যাচ্ছে। জানুয়ারি পর্যন্ত একটু সমস্যা থাকলেও ফেব্রুয়ারিতে অনেকটাই সমাধান হয়েছে।’
ভূমি উপদেষ্টা বলেন, ‘যখন ডিজিটাল মাধ্যমে যাই তখন সারা দেশে সাড়ে ৪ লাখের মতো আবেদন পেন্ডিং ছিল। সেটা এখন কমে এসেছে। দিন দিন এটা আরও কমে যাবে। তখন মানুষের হয়রানিও কমে যাবে।’
উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ‘আমাদের লক্ষ্য আগামী ১০ মার্চের মধ্যে এটা করে ফেলব। আশা করছি, তার আগেই মানুষ এটা ভালোভাবে ব্যবহার করতে পারবে। আর পর্চার বিষয়ে কোনো সমস্যা নেই। আমাদের ভোগান্তি ৮০ ভাগ কমে গেছে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে