ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে অধিবেশন পরিচালনার জন্য সভাপতিমণ্ডলীর সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সংসদে এ সংক্রান্ত ঘোষণা দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
তিনি বলেন, সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁদের নাম রাখা হয়েছে, স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে তাঁদের মধ্যে তালিকায় শীর্ষে থাকা সদস্য স্পিকারের আসন গ্রহণ করবেন।
সংসদে ঘোষিত তালিকায় রয়েছেন— ঢাকা-৮ আসনের সদস্য মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, ঢাকা-২ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, নরসিংদী-১ আসনের ড. আব্দুল মইন খান, কুমিল্লা-৬ আসনের মোহাম্মদ মনিরুল হক চৌধুরী এবং রংপুর-২ আসনের এটিএম আজহারুল ইসলাম।
স্পিকারের ঘোষণায় বলা হয়, “স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতিমণ্ডলীর তালিকায় যাঁর নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন।”
জাতীয় সংসদের কার্যপ্রণালীর অংশ হিসেবে প্রতিটি অধিবেশনেই সভাপতিমণ্ডলীর সদস্যদের মনোনয়ন দেওয়া হয়। স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে সংসদের কার্যক্রম সচল রাখতে এই সদস্যরা পর্যায়ক্রমে অধিবেশন পরিচালনা করেন।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিনের কার্যসূচিতে স্পিকার নির্বাচন, ডেপুটি স্পিকার নির্বাচন এবং শপথের পর সভাপতিমণ্ডলীর সদস্য মনোনয়নের মধ্য দিয়ে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম এগিয়ে নেওয়া হয়।

মন্ত্রিসভার নবনিযুক্ত সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন তিনি।
৮ মিনিট আগে
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, ‘আমরা শুনেছি, আদালতের রায় আসত গণভবন থেকে। আমরা মনে করি, সেই যুগের অবসান হয়েছে। বর্তমান বাংলাদেশে আইন তার নিজস্ব গতিতে চলবে।’
১৭ মিনিট আগে
মহান স্বাধীনতা যুদ্ধের বীর সেনানী ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে ইফতার ও নৈশভোজের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২৩ মিনিট আগে
দেশে পেট্রল ও অকটেনের ওপর আরোপ করা রেশনিং দ্রুত তুলে নেওয়ার দাবি জানিয়েছে জ্বালানি তেল ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, সরকারের ভুল হিসাব-নিকাশের কারণে জ্বালানি সরবরাহ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে