
অন্তর্বর্তী সরকারের আমলে বড় ধরনের দুর্নীতি ‘অনেকটা কমলেও’ বিভিন্ন পর্যায়ে বদলি ও মামলা-বাণিজ্য এখনো রয়ে গেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেছেন, ‘কলেজে একটি বদলি করতে ৮ লাখ টাকা দিতে হয়। বিষয়টি গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছে। কিন্তু তারা এসব অনিয়ম শনাক্ত করতে পারেনি।’
আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজারে অর্থনৈতিক প্রতিবেদকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ইআরএফ শিক্ষাবৃত্তি, ২০২৬ প্রদান’ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।
শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালের অভিজ্ঞতা তুলে ধরে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ে প্রতিদিন শত শত তদবির আসত। আগে নির্দিষ্ট অঙ্কের টাকা দিলেই কাজ হয়ে যেত। মন্ত্রণালয়ে আসার দরকার হতো না। এখন সবাই মনে করে সুযোগ এসেছে, তাই সরাসরি মন্ত্রণালয়ে আসে। আমার রুমের সামনে প্রতিদিন বহু মানুষ ভিড় করত। আমি তাদের পাশ কাটিয়ে রুমে ঢুকতাম।’
অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে পরিকল্পনা উপদেষ্টা বলেন, আগের সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো অনিশ্চয়তা কাটেনি। চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশের কাছাকাছি হতে পারে। তবে মূল্যস্ফীতি প্রত্যাশিত মাত্রায় কমেনি।
বিগত আওয়ামী লীগের শাসনামলে অর্থনীতির বিভিন্ন খাতের সমালোচনা করে ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আপাতদৃষ্টে তখন অর্থনীতি ভালো মনে হলেও বাস্তবে ব্যাংক খাত ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল। ব্যাংক খাতের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছিল, কিন্তু তা স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল না। বিপুল অর্থ বিদেশে পাচার হয়েছে। আর্থিক খাতের শৃঙ্খলা ভেঙে পড়ায় বাজেট ব্যবস্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪ সালে অভ্যুত্থান না হলেও পরে তা অনিবার্য হয়ে উঠত। যাঁরা দুর্নীতি ও অনিয়মে জড়িত ছিলেন, তাঁরা পরিস্থিতি আঁচ করতে পেরে অর্থনীতি আরও ভঙ্গুর করে রেখে যান।’
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অন্তর্বর্তী সরকার অভ্যুত্থান-পরবর্তী প্রত্যাশা পূরণের সরকার। তবে অভ্যুত্থানের পর যুবসমাজ ও শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরি হয়েছে। দক্ষ মানবসম্পদ তৈরি ও এসব চ্যালেঞ্জ আগামী সরকারগুলোকেও মোকাবিলা করতে হবে।
অনুষ্ঠানে ইআরএফ সদস্যদের সন্তানদের সাধারণ বৃত্তি দেওয়া হয়। এতে বক্তব্য দেন ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও এসএমই ব্যাংকিং প্রধান সৈয়দ আবদুল মোমেনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে