মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করে দিয়েছে কুয়েত। এর ফলে ঢাকা থেকে কুয়েতগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইট গন্তব্যে পৌঁছাতে না পেরে সৌদি আরবের দুটি পৃথক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা গেছে, কুয়েত এয়ারওয়েজের কুয়েতগামী ফ্লাইট কেইউ-২৮৪ গতকাল বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় ঢাকা থেকে ছেড়ে যায়। তবে কুয়েতের আকাশসীমা বন্ধের ঘোষণা কার্যকর হওয়ার পর ফ্লাইটটি গন্তব্যে প্রবেশের অনুমতি পায়নি। পরে বিমানটি সৌদি আরবের জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
একই পরিস্থিতির মুখে পড়ে জাজিরা এয়ারওয়েজের ফ্লাইট জে-৯৫৩২। ভোর ৫টার দিকে ঢাকা থেকে কুয়েতের উদ্দেশে যাত্রা শুরু করা ফ্লাইটটি মাঝপথে কুয়েতের আকাশসীমা বন্ধের তথ্য পায়। এরপর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটিকে সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি বিমানবন্দরে অবতরণ করানো হয়।
এয়ারলাইনস সূত্রে জানা গেছে, জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ দিয়ে পরিচালিত হচ্ছিল, যার আসনসংখ্যা প্রায় ১৮০। তবে ওই ফ্লাইটে কতজন যাত্রী ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, কুয়েতের আকাশসীমা বন্ধ হওয়ার কারণে মধ্যপ্রাচ্যগামী বেশ কয়েকটি ফ্লাইটের রুট ও সময়সূচি পুনর্বিন্যাসের প্রয়োজন হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এয়ারলাইনসগুলো যাত্রীদের নিয়মিত হালনাগাদ তথ্য দিয়েছে।
এর আগে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) স্থানীয় সময় ভোর ৪টা ৫০ মিনিট থেকে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ডিজিসিএ আরও জানায়, সম্ভাব্য হুমকি দূর হয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হবে এবং আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক করা হবে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
২ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৫ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৬ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৭ ঘণ্টা আগে