
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হঠাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানা পরিদর্শন করেছেন। আজ শনিবার সকালে পূর্বঘোষণা ছাড়াই এই থানা তিনি পরিদর্শনে যান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্ত্রণালয় থেকে পাঠানো একটি ভিডিওতে দেখা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কক্ষে প্রবেশ করেন। সে সময় ওই কক্ষে চার-পাঁচ ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রবেশ করেই তিনি তাঁদের পরিচয় ও আগমনের কারণ জানতে চান। সেখানে অন্য থানার দুজন পুলিশ সদস্যও ছিলেন।
পরিদর্শনের সময় তিনি ডিউটি অফিসারের কক্ষ, হাজতখানা ও অন্যান্য কক্ষ ঘুরে দেখেন। হাজতখানার অবস্থা, ধারণক্ষমতা এবং ব্যবহারযোগ্যতা সম্পর্কে জানতে চান।
হাজতে থাকা এক ব্যক্তির খাবারও দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ ছাড়া ওয়াশ রুম ও ফ্যানের ব্যবস্থা আছে কি না, তা খোঁজ নেন। পুলিশ সদস্যদের থাকার মেসও ঘুরে দেখেন তিনি।
প্রায় ১০-১১ মিনিট অবস্থানকালে ওসিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি বা পার্টির নাম ব্যবহার করে কেউ থানায় সুবিধা নিলে তার দায় আপনার।’
এরপর থানাকে দালালমুক্ত করার নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৬ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৮ ঘণ্টা আগে