
মোবাইল ফোন নিবন্ধনে নতুন নিয়মের প্রতিবাদে দোকান বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)।
আজ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ কথা জানান সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি শামীম মোল্লা।
শামীম মোল্লা বলেন, ‘আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাঈদ পিয়াসকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর প্রতিবাদে এবং ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) পুনর্গঠনের দাবিতে আমরা সারা দেশের মোবাইল ফোনের দোকান বন্ধের সিদ্ধান্ত নিয়েছিলাম। আবু সাঈদ পিয়াসকে গতকাল (বুধবার) রাতে ছেড়ে দিয়েছে ডিবি। এরপর আমরা দোকান বন্ধের সিদ্ধান্ত স্থগিত করেছি। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সারা দেশে দোকান খোলা থাকবে।’
গতকাল দুপুরে সংবাদ সম্মেলন করে দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা দেয় এমবিসিবি। সে সময় আবু সাঈদ পিয়াসকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সংগঠনটির নেতারা। পাশাপাশি এনইআইআরের নানা নেতিবাচক দিক তুলে ধরা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, এনইআইআর কার্যকর হলে দেশের মোবাইল ফোন খাতের ৬৯-৭০ শতাংশ ব্যবসায়ী পথে বসবে। তা ছাড়া মোবাইল ফোনের দাম বেড়ে গিয়ে তা সাধারণ ক্রেতাদের সাধ্যের বাইরে চলে যাবে।
সংবাদ সম্মেলনের পর গতকাল বিকেল থেকে রাজধানীর বসুন্ধরা সিটি বিপণিবিতানের মোবাইল মার্কেট, মোতালেব প্লাজাসহ দেশের বিভিন্ন জায়গায় মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়। এতে বিপাকে পড়েন ক্রেতারা।
তবে আজ সকালে স্বাভাবিক নিয়মেই খোলে সব দোকান। দুপুরে বসুন্ধরা সিটির মোবাইল মার্কেটের ফোন ফিচার বিডির বিক্রেতা স্বপ্নীল আহমেদ আরিফ বলেন, ‘গতকাল আমরা দোকান বন্ধ রেখেছিলাম। আজ সকাল থেকে সব স্বাভাবিকভাবেই চলছে।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে