
ভারত শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ, উদ্বেগ ও স্পর্শকাতরতায় গুরুত্ব দিয়ে অংশীদারত্বের সম্পর্ক এগিয়ে নিতে অঙ্গীকারবদ্ধ। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় দিবসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে পাঠানো এক বার্তায় এ কথা বলেন।
বাংলাদেশের জনগণকে জাতীয় দিবসে অভিনন্দন জানান নরেন্দ্র মোদি। তিনি বার্তায় বলেন, দুই দেশের ত্যাগ ও ইতিহাসকে ভিত্তি করে যে দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে উঠছে, সেখানে স্মারক হিসেবে ২৬ মার্চের আলাদা গুরুত্ব রয়েছে।
মোদি বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক বিভিন্ন ক্ষেত্রে বিস্তার লাভের মাধ্যমে দুই দেশের জনগণ লাভবান হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আলোকবর্তিকা হয়ে রইবে।
বাংলাদেশের জাতীয় দিবসে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ বুধবার আলাদা বার্তায় যথাক্রমে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মূ বলেন, ভারতের ‘প্রতিবেশী প্রথমে, ‘পূর্বমুখী সক্রিয়তা’ এবং ভারত ও প্রশান্ত মহাসাগরীয় নীতির কেন্দ্রে আছে বাংলাদেশ। তাই গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থন অব্যাহত থাকবে।
দ্রৌপদী মুর্মূ বলেন, দুই দেশের সম্পর্ক বহুমুখী। এ ক্ষেত্রে দ্বিপক্ষীয় বাণিজ্য, বহুমাত্রিক যোগাযোগ, উন্নয়ন অংশীদারত্ব, জ্বালানি, শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা ও মানুষে-মানুষে আদান-প্রদানের কথা উল্লেখ করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদের চিফ হুইপ হলেন বরগুনা-২ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য নূরুল ইসলাম। আজ সোমবার জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। পৃথক প্রজ্ঞাপনে বিএনপি দলীয় ৬ জন হুইপের নামও ঘোষণা করা হয়।
৩ মিনিট আগে
পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
২১ মিনিট আগে
এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৯ মিনিট আগে
আবেদনকারীদের মধ্যে চারজনই বিএনপির মনোনীত প্রার্থী। তাঁরা হলেন কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
৪৩ মিনিট আগে