
প্রবারণা পূর্ণিমা উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধধর্মীয় নেতাদের প্রতিনিধিদল।
আজ রোববার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় নেতারা প্রবারণা পূর্ণিমার মাহাত্ম্য বর্ণনা করে প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁরা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান।
একই সঙ্গে রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ দেওয়ায় ড. ইউনূসকে বৌদ্ধ নেতারা কৃতজ্ঞতা জানান বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বলা হয়েছে।
বৌদ্ধ নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারকে বিষয়টি অবহিত করার পর ১০ দিনের মধ্যে শ্মশানের জন্য স্থান বরাদ্দ করে দেওয়া হয়েছে। এটা ইতিহাসে অনন্য। ঢাকায় বৌদ্ধ ধর্মের কেউ মারা গেলে শেষকৃত্যের জন্য বহু পথ পাড়ি দিয়ে চট্টগ্রামে যেতে হতো। এখন মৃত্যুর পরে একটা জায়গা হলো।
বৈঠকে কঠিন চীবরদান উদ্যাপনের প্রস্তুতি সম্পর্কেও প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়। এ ছাড়া সার্বক্ষণিক সহযোগিতার জন্য ধর্ম মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বৌদ্ধ নেতারা।
পাশাপাশি তীর্থযাত্রার জন্য সরকারি ব্যবস্থাপনা, বৌদ্ধ পণ্ডিত, ধর্মগুরু ও দার্শনিক অতীশ দীপঙ্করের নামে সরকারিভাবে একটি জ্ঞানচর্চা কেন্দ্র গড়ে তোলাসহ বিভিন্ন দাবির বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ বুদ্ধপ্রিয় মহাথের, বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু সুনন্দপ্রিয়, বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ভবেশ চাকমা, বাংলাদেশ বৌদ্ধ সমিতির ঢাকা অঞ্চলের সাধারণ সম্পাদক স্বপন বড়ুয়া চৌধুরী প্রমুখ।

এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
৪ মিনিট আগে
আবেদনকারীদের মধ্যে চারজনই বিএনপির মনোনীত প্রার্থী। তাঁরা হলেন কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
১৭ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
১ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে