
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
আজ সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভেরিফায়েড হ্যান্ডেলে প্রকাশিত এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অবস্থান ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকার গভীর দুঃখের সঙ্গে জেনেছে যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এক লক্ষ্যভিত্তিক হামলায় নিহত হয়েছেন। এই ঘটনা আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন।’
ইরানি জনগণের প্রতিব সমবেদনা জানিয়ে বলা হয়, ‘ভ্রাতৃপ্রতিম ইরানের জনগণের প্রতি সরকার আন্তরিক সমবেদনা জানাচ্ছে। বাংলাদেশ বিশ্বাস করে, সংঘাত কখনো কোনো সমাধান বয়ে আনে না। কেবল সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্যই বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ।’
আর আগে, গতকাল রোববার প্রকাশিত এক পৃথক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরানে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন সরকার। মন্ত্রণালয়ের ফেসবুক পেইজে প্রকাশিত বিবৃতিতে বাংলাদেশ সতর্ক করে বলে, অব্যাহত শত্রুতা কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের কল্যাণকে বিপন্ন করবে। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং মতপার্থক্য নিরসনে কূটনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছে।
বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ এই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দাও জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশ আশা করে, অতি দ্রুত মধ্যপ্রাচ্যে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরবে।

পুলিশের নবনিযুক্ত আইজিপি মো. আলী হোসেন ফকির চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণের জন্য মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ছিনতাই, চাঁদাবাজি ও মাদক বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে।
১৬ মিনিট আগে
এসএএম মাহফুজুর রহমানকে প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
২৫ মিনিট আগে
আবেদনকারীদের মধ্যে চারজনই বিএনপির মনোনীত প্রার্থী। তাঁরা হলেন কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।
৩৮ মিনিট আগে
মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চলমান সংঘাতের মধ্যে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ছাড়া পৃথক ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত সাতজন।
১ ঘণ্টা আগে