দেশের অর্থনীতি সচল রাখতে বড় ভূমিকা রাখছেন প্রবাসীরা। তাঁদের পাঠানো রেমিট্যান্স দেশের রিজার্ভ স্থিতিশীল রাখতেও ভূমিকা রাখছে। এমন অবদানের স্বীকৃতিস্বরূপ বিমানবন্দরে রেমিট্যান্সযোদ্ধাদের ভিআইপি সেবা দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন বিষয়ে ব্রিফিংকালে ড. আসিফ নজরুল বলেন, ’এরই মধ্যে দেশের বিমানবন্দরে সেবার মান উন্নত করা হয়েছে। আমরা আরেকটি সেবা যেটা চালু করতে যাচ্ছি—রেমিট্যান্সযোদ্ধারা দেশে আসলে বিমানবন্দরে ভিআইপি সেবা পাবেন। একজন ভিআইপি এয়ারপোর্টে যেসব সুবিধা পান, লাউঞ্জ ব্যবহার ছাড়া আমরা তাঁদের সব সুবিধা দেব।’
উপদেষ্টা আরও বলেন, ’একজন ভিআইপি যখন এয়ারপোর্টে যান তখন তার লাগেজ নিয়ে একজন সঙ্গে থাকেন, চেকইন করার সময়ও সঙ্গে একজন থাকেন, ইমিগ্রেশন করার সময়ও পাশে একজন থাকেন। প্রাথমিকভাবে আমরা মধ্যপ্রাচ্যের কর্মীদের টার্গেট করেছি। ইউরোপের কর্মীদের পরে করব। প্রথম স্তরে মধ্যপ্রাচ্যে যাওয়া এবং ফেরত আসা একজন কর্মী ভিআইপি ট্রিটমেন্ট পাবেন।’
ভিআইপি লাউঞ্জ ব্যবহারের বিষয়ে আসিফ নজরুল বলেন, ’লাউঞ্জ ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আমরা পরে চিন্তা করছি। এটা অনেক পরের কাজ। বিমানবন্দরে যাওয়ার পর একজন কর্মীর যে অসহায় অবস্থা তৈরি হয়, আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে আমরা সেটি দূর করব।’
উপদেষ্টা জানান, রেমিট্যান্সযোদ্ধারা কোন গেট দিয়ে প্রবেশ করবেন, চেক ইন কীভাবে করবেন, ফরম পূরণ করা লাগলে কীভাবে করবেন, ইমিগ্রেশনে কোনো কাগজ চাইলে কীভাবে সেটি করবেন এসব কাজে নিয়োজিত থাকবে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক। প্রয়োজন হলে এই ডেস্কের জন্য আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে নতুন লোক নিয়োগ করা হবে।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ’একজন প্রবাসী যেন কোনো অবস্থায়ই এয়ারপোর্টে হয়রানির শিকার না হন, অপমান বোধ না করেন—এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স থাকবে।’

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৪ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে