বিএনপিসহ যারা ভোট বর্জনের আহ্বান জানিয়েছিল জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। সোমবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকার কালাচাঁদপুর সরকারি স্কুল এন্ড কলেজ মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘আমি মনে করি আমার কাছে এই নির্বাচন এমপি হওয়ার নির্বাচন নয়, যারা ভোট বর্জন করেছে, জনগণকে ভোট বর্জন করতে উৎসাহিত করেছে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে এবং নির্বাচনের বিপক্ষে কাজ করেছে তাদেরকে প্রত্যাখ্যান করার নির্বাচন।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘নির্বাচনের আগে তারা অগ্নি সন্ত্রাস, হুমকি ধামকি দেওয়ার পরও জনগণ এবার নির্বাচনী অংশগ্রহণ করেছে, এবং বিপুল ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে। আজকে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে আমরা আগামী পাঁচ বছর কী কী করব সে বিষয় নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। দেশীয় বা আন্তর্জাতিকভাবে যে চক্রান্তগুলো করা হয়েছিল সেগুলোর জবাব দিয়েছি আমরা এই নির্বাচনের মাধ্যমে। যারা নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল তারা কিন্তু আজকে পরাজিত হয়েছে।’
জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে মন্তব্য করে মোহাম্মদ এ আরাফাত বলেন, ‘জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে, তারা কিছুদিন আগেই আগুন দিয়ে ট্রেনে মানুষ পুড়িয়ে মারলেন, সেই মানুষগুলোর কি বেঁচে থাকার অধিকার ছিল না? আপনারা কেন নির্বাচনে আসলেন না, কেউ না করেছিলেন নির্বাচনে আসতে? আজকে দেখেন মানুষ নির্বাচনে এসেছে এবং ভোট দিয়েছে। সঠিক যদি ক্যালকুলেশন করা হয় তাহলে ৪২ শতাংশ নয় আরও বেশি ভোট পড়েছে এই নির্বাচনে।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপির অগ্নি সন্ত্রাস হরতাল অবরোধের পরেও মানুষ নির্বাচনমুখী ছিল। নির্বাচন হয়েছে এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন আমরা আগামী পাঁচ বছরেও উন্নয়নের ধারা অব্যাহত রাখব।’
দেশের শান্তির জন্য শক্তিশালী ও সাহসী নেতা দরকার জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘একটি দেশের বা সমাজে শান্তি বিরাজের জন্য শক্তিশালী ও সাহসী একজন নেতা দরকার হয়, আমাদের সেই নেতা আছে বলেই আমরা আজ শান্তি উপভোগ করছি। সেই নেতার নাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমরা তার জন্য দোয়া করব তার হাতকে শক্তিশালী করব।’
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা বুঝতে পারি না আমরা যখন সহজে কিছু পেয়ে যাই। সহজে পাওয়ায় যার মর্ম আমরা বুঝি না। যখন এই শান্তি আর থাকবে না তখন আমরা বুঝব যে আমরা কি হারালাম। গত ১৫ বছরে যদি শেখ হাসিনার মতো শক্তিশালী একজন নেতা যদি হাল ধরে না থাকতো যদি কোনো অঘটন ঘটতো তখন আমরা হারে হারে টের পেতাম। কিন্তু তিনি আছেন তাই আমরা বুঝতে পারছি না। তাই আমাদের নিজেদের স্বার্থে শান্তির স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে তার পাশে থাকতে হবে।’
ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘আপনারা ঢাকা-১৭ আসনের মানুষ আমাকে উপনির্বাচনের থেকেও এবার সংসদ নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত করেছেন, এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনারা আমাকে নির্বাচিত করেছেন সেই সুবাদে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৫ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৬ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৬ ঘণ্টা আগে