থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ভয়াবহ সীমান্ত সংঘাতের প্রেক্ষাপটে ওই অঞ্চলে অবস্থানরত বা ভ্রমণে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে দূতাবাস এই আহ্বান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ বা বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের নিরাপদ অবস্থানে থাকার বা সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। দুই প্রতিবেশী দেশের মধ্যে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য বা মতামত প্রকাশ করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা যেতে পারে।
জরুরি প্রয়োজনে দূতাবাসের +৬৬৮১৮৭০৮৪৪৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভয়াবহ সংঘাতে নিহত ডজনখানেক, আহত বহু
থাইল্যান্ড ও কম্বোডিয়ার সেনাবাহিনীর মধ্যে এ দিন সকালের দিকে ফের তীব্র সংঘর্ষ হয়। দুই দেশের মধ্যে বহু দশকের পুরোনো সীমান্ত বিরোধ নতুন করে রক্তক্ষয়ী রূপ নিয়েছে।
থাই সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ছয়টি এফ-১৬ যুদ্ধবিমান দিয়ে কম্বোডিয়ার সামরিক অবস্থানগুলোতে বোমাবর্ষণ করেছে। পাল্টা জবাবে কম্বোডিয়া থাইল্যান্ডের ভেতরে রকেট ও কামান থেকে গোলাবর্ষণ করেছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জন থাই বেসামরিক নাগরিক নিহত হয়েছে, যাদের মধ্যে একজন আট বছর বয়সী শিশুও রয়েছে। আহত হয়েছে বহু। থাই সেনাবাহিনীর এক সদস্যও মাইন বিস্ফোরণে নিহত হন বলে নিশ্চিত করেছে সামরিক সূত্র।
বিপন্ন বেসামরিক জীবন, বন্ধ সীমান্ত
আজ দিনের মধ্যে থাইল্যান্ডের প্রায় ৪০ হাজার মানুষকে সীমান্ত এলাকা থেকে সরিয়ে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও রেডক্রসের সহায়তায় জরুরি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব সীমান্ত ক্রসিং ও ব্যবসায়িক কার্যক্রম। কম্বোডিয়া সরকার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হয়েছে এবং একে ‘থাইল্যান্ডের আগ্রাসন’ হিসেবে বর্ণনা করেছে।
আন্তর্জাতিক উদ্বেগ ও কূটনৈতিক প্রচেষ্টা
এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ান (ASEAN), চীন, মালয়েশিয়া ও ইউনিসেফ সংঘর্ষ বন্ধে উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উভয় পক্ষকে ‘শান্তি ও সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। চীন বলেছে, তারা পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ করছে’ এবং দ্রুত যুদ্ধবিরতির পক্ষে কাজ করছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
৬ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
১৭ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৩৪ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
৪৩ মিনিট আগে