
জুলাই আন্দোলনে সম্পৃক্ত নারীদের খুঁজতে ১০০ জনকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। আজ সোমবার (১৪ জুলাই) গণভবনে জুলাই আন্দোলনে নারীদের ভূমিকা স্মরণ করে ‘জুলাই উইমেন্স ডে’ উদ্যাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া অনেক নারী ঘর বন্ধ করে বসে আছেন। তাঁরা হতাশাগ্রস্ত। তাঁদের খুঁজে বের করতে হবে।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় প্রত্যেক নারী যোদ্ধাকে খুঁজে বের করার উদ্যোগ নিয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘নারীরা ‘‘সাইবার বুলিং’’-এর শিকার হচ্ছেন। প্রথমে তাঁদের খুঁজে বের করে কাউন্সেলিং করা হবে। পরবর্তী সময়ে তাঁদের কীর্তি সংরক্ষণ করা হবে।’
মুখ লুকিয়ে ফেলা নারী যোদ্ধাদের খুঁজে বের করার উদ্যোগ নিতে এত সময় লাগল কেন, এক সাংবাদিকদের এ প্রশ্নে শারমীন মুরশিদ বলেন, ‘এ বিষয়গুলো আমাদের গোচরে আসতে সময় লেগেছে। আমরা তাদের কাছে যথাযথ সময় পৌঁছাতে পারিনি। তবে দেরিতে হলেও ১০০ জন নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে জুলাই আন্দোলনের সময় সম্পৃক্ত নারীদের খুঁজে বের করতে।’
শারমীন মুরশিদ বলেন, জুলাই অভ্যুত্থানে ছেলেরা যখন আক্রান্ত হচ্ছিলেন, মেয়েরা এগিয়ে এসে তাঁদের রক্ষা করেছেন।
গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ১৪ জুলাই দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মেয়েরা বের হয়ে আসেন। তাঁরা আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন। মেয়েদের অবদান স্মরণ করতে দিনটি নানাভাবে উদ্যাপন করছে সরকার। এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
এ দিন বিকেলে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মানিক মিয়া অ্যাভিনিউয়ে রিকশা র্যালি অনুষ্ঠিত হয়। এতে নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে উঠে আসে।
র্যালি শেষে জাতীয় সংসদ প্লাজার দক্ষিণ পাশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, ‘ইতিহাস সব সময় মেয়েদের আড়াল করে ফেলে। মেয়েরা হবে সেই ইতিহাসের রচয়িতা। সমাজে যে ভারসাম্যহীনতা আছে, মেয়েরা যে অন্যায়-অত্যাচার-হুমকি-সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, মনে হচ্ছে সেসব যুদ্ধের অবসান ঘটেনি।’
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানে অবদান রাখা রিকশাচালকদের সম্মান জানিয়ে সালাম জানান নারীরা।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, ‘রিকশাচালকের অবদান আমরা ভুলব না। তাদেরকে স্যালুট জানাই।’
জুলাই উইমেন্স ডে উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারেও পালিত হচ্ছে অনুষ্ঠান। সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় সংগীত দিয়ে জুলাইকন্যাদের স্মরণ অনুষ্ঠান শুরু হয়। এরপর পর্যায়ক্রমে ছয়টি ডকুমেন্টারি দেখানো হবে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে