মানবপাচার ইস্যুতে মন্ত্রণালয়ের সতর্কবার্তা:

মানবপাচার ও বিদেশে কর্মী পাঠানোর নামে প্রতারণার ঘটনায় ট্রাভেল এজেন্সিগুলোর কার্যক্রম নিয়ে জরুরি সতর্কবার্তা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিশেষ করে ‘ড্রিম হোম ট্রাভেলস’ নামের একটি এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগের প্রেক্ষিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়।
আজ রোববার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, মানবপাচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানটির নাম ‘DREAM HOME TRAVELS’। এটি ‘Dream Home Travels and Tours Limited’ নয়। গত বছরের ২৮ জানুয়ারি একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ‘রাশিয়ায় যুদ্ধে আট বাংলাদেশি’ শীর্ষক সংবাদের পর বিষয়টি তদন্ত করে মন্ত্রণালয়।
তদন্তে জানা যায়, ‘DREAM HOME TRAVELS’ নামে পরিচালিত ট্রাভেল এজেন্সিটির (সনদ নম্বর-০০১২০২১) নিবন্ধনের মেয়াদ ২০২১ সালের ৩ এপ্রিল শেষ হয়ে গেছে। এরপরও প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
মন্ত্রণালয় জানায়, বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও সময়মতো নবায়ন বাধ্যতামূলক। নিবন্ধন ছাড়া কিংবা মেয়াদোত্তীর্ণ সনদে ব্যবসা পরিচালনা বেআইনি। অথচ সাম্প্রতিক সময়ে অনেক প্রতিষ্ঠান নিবন্ধন নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা করছে এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগ উঠছে।
এ অবস্থায় ভ্রমণকারী ও বিদেশগামী কর্মীদের অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ ট্রাভেল এজেন্সির সঙ্গে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, টিকিট বা ট্যুর প্যাকেজ কেনার আগে সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্সির নিবন্ধন ও নবায়ন তথ্য অনলাইনে যাচাই করা উচিত। এ জন্য সরকার পরিচালিত ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেমে নিবন্ধিত তথ্য দেখা যাবে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, মানবপাচার ও বিদেশে চাকরির নামে প্রতারণা রোধে নিবন্ধিত এজেন্সির মাধ্যমে ভ্রমণ ও বিদেশ গমন নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে এসব অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে