
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনায় তদন্তের বিষয়ে জানতে চাইলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাইবার নিরাপত্তার বিষয়ে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
আজ বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানের ফুটবল স্টেডিয়াম এলাকায় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত সেনাবাহিনীর কার্যক্রম বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মনজুর হোসেন।
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় সেনাবাহিনী আলাদা করে কোনো তদন্ত করছে কি না—এমন প্রশ্নের জবাবে জেনারেল মনজুর বলেন, হ্যাকিংয়ের বিষয়টি একটি ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বিষয়। প্রত্যেককে নিজ নিজ জায়গা থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
সেনা কর্মকর্তা আরও বলেন, ‘সেনাবাহিনী যেন এ ধরনের সাইবার আক্রমণের শিকার না হয়, সে জন্য আমরা প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছি। আমাদের যেসব ডিজিটাল আইডি ও ওয়েবসাইট রয়েছে, সেগুলো সুরক্ষিত রাখতে নিয়মিত ও যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে সাইবার ঝুঁকির ধরনও প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। সে অনুযায়ী সেনাবাহিনীও নিয়মিতভাবে তাদের সাইবার নিরাপত্তা প্রস্তুতি হালনাগাদ করছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে