অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকীকে পদোন্নতি দিয়ে একই বিভাগের সচিব পদে পদায়ন করেছে সরকার। এ ছাড়া চুক্তিতে আগামী ছয় মাস শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব থাকছেন মো. এহছানে এলাহী। এ ছাড়া পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) নতুন সচিব নিয়োগ পেয়েছেন একই বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব শরিফা খান আগামী ২৪ নভেম্বর অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। এর মধ্যে তাঁর পিআরএল মঞ্জুর করে প্রজ্ঞাপনও জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
অপর এক প্রজ্ঞাপনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীকে আগামী ছয় মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এতে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী তাঁর অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধা স্থগিতের শর্তে আগামী ২৬ নভেম্বর বা যোগদানের তারিখ থেকে ছয় মাস মেয়াদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো। এ চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। আগামী ২৫ নভেম্বর এহছানে এলাহীর চাকরির মেয়াদ শেষে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল।
অপর আদেশে পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোসাম্মাত হামিদা বেগমকে পদোন্নতি দিয়ে সিনিয়র সচিব করা হয়েছে। পরে তাঁকে একই বিভাগে পদায়ন করা হয়। এখন প্রশাসনের সিনিয়র সচিবের সংখ্যা হলো ১৪ জন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে