কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের পাঁচবারের সংসদ সদস্য ও জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নুর ১৫ বছরে নগদ ও ব্যাংকে জমা টাকা বেড়েছে ৩৭ গুণ। আর তাঁর স্ত্রীর বেড়েছে প্রায় চার গুণ।
হলফনামা অনুযায়ী, চুন্নুর বর্তমান পেশা আইনজীবী, পাশাপাশি রয়েছে ব্যবসা। ২০০৮ সালে তাঁর পেশা ছিল কেবল আইনজীবী। তবে সে সময় তাঁর একটি বাস ছিল। ২০০৮ সালে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে জমা ছিল ৪ লাখ ২৪ হাজার, আর স্ত্রীর নামে ১ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া নগদ ছিল ৪ লাখ ৯৮ হাজার, স্ত্রীর ছিল ১ লাখ ৭৬ হাজার ৭২৪ টাকা। অর্থাৎ ২০০৮ সালে চুন্নুর ছিল ৯ লাখ ২২ হাজার ২৯০ এবং স্ত্রীর ছিল ৩ লাখ ৩ হাজার ৭০৯ টাকা। বর্তমানে চুন্নু ৩ কোটি ৪১ লাখ ৪৩ হাজার ৭৮৩ ও স্ত্রী ১১ লাখ ৯৩ হাজার ২৯৪ টাকার মালিক।
২০০৮ সালে চুন্নুর কোনো বৈদেশিক মুদ্রা না থাকলেও বর্তমানে তাঁর ২৩ হাজার ৭০৫ মার্কিন ডলার এবং স্ত্রীর ২২ হাজার ৭২৮ মার্কিন ডলার রয়েছে। বন্ড, ঋণপত্র, স্টক এক্সচেঞ্জে বর্তমানে আছে ৯৭ লাখ ২১ হাজার ৫৮৪ টাকা। এখন অবশ্য তাঁর কোনো সঞ্চয়পত্র নেই।
স্থাবর সম্পদের মধ্যে ২০০৮ সালে কেবল পৈতৃক সূত্রে বাড়ির অংশ ও যৌথ মালিকানায় বণ্টন না হওয়া কৃষিজমি ছিল চুন্নুর। বর্তমানে স্ত্রীসহ যৌথ নামে কিশোরগঞ্জে ৪ দশমিক ২৫ একর কৃষিজমি, নিজের নামে ৭ দশমিক ৭৫ একর কৃষিজমি, অকৃষিজমি হিসেবে রাজউক পূর্বাচলে ১০ কাঠার প্লট এবং গ্রামের বাড়ি তাড়াইলে দালান রয়েছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে