
মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, ওয়াশিংটন আগামী দিনে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের নতুন সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করবে। আজ নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ডা. হাছান মাহমুদের সঙ্গে পিটার হাসের প্রথম বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
পিটার হাস বলেন, ‘আগামী মাসগুলোতে আমাদের পারস্পরিক স্বার্থকে এগিয়ে নিতে (বাংলাদেশের সঙ্গে) ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য আমি উন্মুখ।’
মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ কীভাবে ভবিষ্যতে একসঙ্গে কাজ করবে, সে বিষয়ে নতুন মন্ত্রীর সঙ্গে তাঁর সূচনা বৈঠক হয়েছে।
তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের ভবিষ্যৎ ও কীভাবে আমরা পারস্পরিক গুরুত্বপূর্ণ বিষয়—যেমন ব্যবসার সুযোগ সম্প্রসারণ ও রোহিঙ্গাদের বিষয়ে একসঙ্গে কাজ করার ব্যাপারে কথা বলেছি।’

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
১১ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
১৯ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
২২ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
২৮ মিনিট আগে