দেশে মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশের ঘরে উঠেছে। অর্থনীতিবিদদের মতে, দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি থাকলে মানুষের ক্রয়ক্ষমতা ধীরে ধীরে ক্ষয়ে যায়। এই অবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, মূল্যস্ফীতি আসলে কী? জনজীবনে এর প্রভাবইবা কী?
মূল্যস্ফীতি কী
মূল্যস্ফীতি মূলত পণ্য ও সেবার সামগ্রিক মূল্যবৃদ্ধিকে বোঝায়। এটি অনেকটা পরোক্ষ করের মতো প্রভাব ফেলে। সহজ কথায়, মূল্যস্ফীতি হলো একটি নির্দিষ্ট সময়ে পণ্য ও সেবার দাম বেড়ে যাওয়ার ফলে টাকার মান কমে যাওয়া প্রবণতা। অর্থাৎ আগের চেয়ে বেশি টাকা দিয়ে একই পরিমাণ পণ্য বা সেবা কিনতে বাধ্য হওয়াই হলো মূল্যস্ফীতি। এর ফলে টাকার মান কমে যায়, বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়।
উদাহরণ হিসেবে বলা যায়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কোনো পণ্য ও সেবা কিনতে যদি ১০০ টাকা খরচ হতো, তাহলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একই জিনিস কিনতে গড়ে ১০৯ টাকা ১৩ পয়সা খরচ করতে হয়েছে। অর্থাৎ প্রতি ১০০ টাকায় খরচ বেড়েছে ৯ টাকা ১৩ পয়সা।
মূল্যস্ফীতি কেন হয়
মূল্যস্ফীতির পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রধান কারণগুলো হলো চাহিদা বৃদ্ধি, উৎপাদন খরচ বৃদ্ধি, অর্থের সরবরাহ বৃদ্ধি, ডলার সংকট ও টাকার অবমূল্যায়ন, সিন্ডিকেট ও মজুতদারি, সরবরাহ ব্যবস্থায় ত্রুটি ইত্যাদি।
মানুষের যখন আয় বাড়ে, তখন তার ক্রয় ক্ষমতাও বৃদ্ধি পায়। সে তখন বেশি অথবা অপেক্ষাকৃত দামি পণ্য কিনতে চায়। সামগ্রিক মূল্যস্ফীতিতে এই বিষয়টির প্রভাব পড়ে। আবার চাহিদার তুলনায় সরবরাহ কমে গেলেও পণ্যের দাম বেড়ে যায়। জ্বালানি তেল, বিদ্যুৎ বা কাঁচামালের দাম বাড়লেও পণ্যের দাম বেড়ে যায়। কেন্দ্রীয় ব্যাংক বাজারে প্রয়োজনের চেয়ে বেশি টাকা ছাড়লে টাকার মান কমে গিয়ে পণ্যের দাম বেড়ে যায়। আবার কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চাপে পড়লে কিংবা বাজারে ডলার সংকট তৈরি হলে টাকার মান কমে গিয়ে আমদানি খরচ বেড়ে যায়। সিন্ডিকেট ও মজুতদারির কারণে বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়, ফলে পণ্যের দাম বাড়ে।
বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, সরবরাহ ব্যবস্থা, বাজার ব্যবস্থাপনা এবং মুদ্রানীতির সমন্বয় না হলে মূল্যস্ফীতি দ্রুত কমানো কঠিন। দীর্ঘদিন ধরে উচ্চ মূল্যস্ফীতি থাকলে মানুষের ক্রয়ক্ষমতা ধীরে ধীরে ক্ষয়ে যায়।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে