
ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) অগ্রবর্তী নির্বাচন পর্যবেক্ষক দল নির্বাচনপূর্ববর্তী পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আজ সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
ব্রিফিংয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসির সবশেষ প্রস্তুতিমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন সচিব। এ সময় তিনি জানান, পর্যবেক্ষণে সাতজনের একটি টিম আসার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছে।
ইসি সচিব আরও বলেন, ‘ইইউ পর্যবেক্ষণ টিম সেপ্টেম্বরের মাঝামাঝিতে বাংলাদেশে আসবে। এর মধ্যে তিনজন বিদেশি ও চারজন স্থানীয় পর্যবেক্ষক থাকবেন। এটা আজ আমাদের জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা জেনেছি।’
সচিব জানান, প্রি-ইলেকশন এনভায়রনমেন্ট অবজারভেশনের জন্য তাঁরা আসবেন। ইসির নির্বাচনী প্রস্তুতিতে কী রয়েছে, তা দেখার জন্য আসবেন।
আগামী কয়েক দিনের মধ্যে ভোটের সম্ভাব্য সময় রূপরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণা আসতে পারে। এমন পরিস্থিতির মধ্যে ইসির সার্বিক প্রস্তুতি তুলে ধরেন ইসি সচিব আখতার আহমেদ।
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংস্কারসহ সব প্রস্তুতি শেষে আগামী রোজার আগে ফেব্রুয়ারির প্রথমভাগে নির্বাচন করার ঘোষণা দিয়ে রেখেছে। তবে বিএনপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এ সময়ের মধ্যে নির্বাচনের সুনির্দিষ্ট সময়সীমা ও তফসিলের দাবি জানিয়ে আসছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে