
সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনের আওতায় ক্ষতিপূরণ পাওয়ার বিধান রয়েছে। এত দিন এই ক্ষতিপূরণের জন্য দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে ম্যানুয়ালি আবেদন করতে হতো। আজ সোমবার থেকে সেই আবেদনপ্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি) ব্যবহার করে এখন থেকে অনলাইনে ক্ষতিপূরণের আবেদন করা যাবে। তবে আগের মতোই আবেদন করতে হবে দুর্ঘটনার ৩০ দিনের মধ্যে।
আজ বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) প্রধান কার্যালয়ে সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণ আবেদনপ্রক্রিয়া অনলাইনে কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থাটির চেয়ারম্যান ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ।
বিআরটিএ জানিয়েছে, অনলাইনে আবেদন করতে হলে প্রথমে বিআরটিএর সার্ভিস পোর্টাল (বিএসপি)-এ লগইন করতে হবে। এরপর ‘আর্থিক সহায়তা তহবিল’ অপশনে গিয়ে নির্ধারিত আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ শেষে আবেদনকারী একটি একনলেজমেন্ট স্লিপ পাবেন। পরে আবেদনটি যাচাই-বাছাইয়ের জন্য পর্যায়ক্রমে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে।
উদ্বোধন অনুষ্ঠানে বিআরটিএর পরিচালক (অডিট ও আইন) ও ট্রাস্টি বোর্ডের সদস্যসচিব রুবাইয়াৎ-ই-আশিক বলেন, সড়ক দুর্ঘটনার ক্ষতিপূরণের জন্য যেসব আবেদন আসে, সেসবের বড় একটি অংশে ফরম সঠিকভাবে পূরণ করা হয় না। আবার অনেক ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা হয় না। ফলে অনেকেই আর্থিক সহায়তা থেকে বঞ্চিত হন। আজ থেকে অনলাইনে আবেদনপ্রক্রিয়া চালু হলো। যেহেতু নতুন উদ্যোগ, শুরুতে কিছু ত্রুটি থাকতে পারে, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেগুলো ঠিক হয়ে যাবে।
সড়ক পরিবহন আইনের আওতায় দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবার পায় ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তি পান ৩ লাখ টাকা। তবে এই ক্ষতিপূরণ পেতে দুর্ঘটনার এক মাসের (৩০ দিনের) মধ্যে আবেদন করা বাধ্যতামূলক। নির্ধারিত সময় পার হলে আবেদন গ্রহণযোগ্য নয় বলে আইনে উল্লেখ রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমদ বলেন, দুর্ঘটনার ক্ষতিপূরণ আবেদনপ্রক্রিয়া সহজ করতেই অনলাইনে আবেদন চালু করা হয়েছে। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। ক্ষতিগ্রস্তরা যেন বঞ্চিত না হন, সে লক্ষ্যেই প্রক্রিয়াটি সহজ করা হচ্ছে। বর্তমানে আবেদন করার সময়সীমা ৩০ দিন রয়েছে। এটি বাড়ানোর জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব দেওয়া হয়েছে। বিধিমালা সংশোধন হলে ক্ষতিপূরণ পাওয়া আরও সহজ হবে।
উল্লেখ্য, সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ দেওয়ার কার্যক্রম শুরু হয় ২০২৩ সালের ১৯ অক্টোবর। বিআরটিএর তথ্যমতে, ২০২৩ থেকে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ১১৬ কোটি ৮১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। এ সময়ে ২ হাজার ৬৪১টি চেক বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে। এর মধ্যে নিহত ২ হাজার ১৯৫ জন, আহত ৩১৬ জন এবং গুরুতর আহত ১৩০ জনের পরিবার ক্ষতিপূরণ পেয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. জাকির হোসেন, পরিচালক (ইঞ্জিনিয়ারিং ও রোড সেফটি) মোহাম্মদ শহীদুল্লাহ, পরিচালক (অপারেশন) মীর আহমেদ তারিকুলসহ সংস্থাটির অন্য কর্মকর্তারা।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে