
চট্টগ্রাম-১৫ আসনের আলোচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার বিকেলে রাজধানীর উত্তরা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নদভীর বিরুদ্ধে একাধিক মামলা ও পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকার পতনের পর নদভীর বিরুদ্ধে গত অক্টোবরে চট্টগ্রামের সাতকানিয়ায় একটি হত্যাচেষ্টার মামলা হয়। ওই মামলায় তিনি ছাড়াও তাঁর ভাতিজা মাদার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম সেলিম চৌধুরীসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৪৯ নেতা-কর্মীকে আসামি করা হয়। মামলার বাদী সাতকানিয়া উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের বাসিন্দা ও বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান।
মামলার এজাহারে বলা হয়, গত বছরের ১৯ নভেম্বর কেরানীহাট-বান্দরবান সড়কের সাতকানিয়ার দস্তিদার হাটে সরকারের পতন ও ঘোষিত নির্বাচনী তফসিল বাতিলের দাবিতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল করছিলেন।
এ সময় সংসদ সদস্য নেজামুদ্দিন নদভী, তাঁর ভাতিজা সেলিম চৌধুরী, বাজালিয়া ইউপি চেয়ারম্যান তাপস কান্তি দত্ত, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু ছালেহসহ কয়েকজনের নির্দেশে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা আগ্নেয়াস্ত্র, বাঁশ ও লোহার রড নিয়ে হামলা চালান। মিছিলে অংশ নেওয়া সাতকানিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। হামলায় মামলার বাদীসহ বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মী আহত হন।
এ ছাড়াও তার বিরুদ্ধে হত্যা ও হত্যা চেষ্টার একাধিক মামলা রয়েছে।

১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ আটকে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৬ ঘণ্টা আগে