
কার্যকরভাবে আকাশসীমা নিয়ন্ত্রণ ও সুরক্ষা নিশ্চিত করা জাতীয় সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার মৌলিক ভিত্তি বলে মন্তব্য করেছেন বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি বলেছেন, পরিবর্তনশীল কৌশলগত পরিবেশে বাংলাদেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন স্বার্থ রক্ষায় বিমান ও মহাকাশ—উভয় ক্ষেত্র সম্পর্কে একটি সমন্বিত ও সুস্পষ্ট ধারণা গড়ে তোলা অত্যাবশ্যক।
আজ রোববার ঢাকা সেনানিবাসে অবস্থিত বিমানবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজের (বিসিএএসপিএস) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বিসিএএসপিএসের ওয়েবসাইট (www.bcasps.org) উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান বলেন, এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার বিষয়ক গবেষণায় একটি স্বাধীন থিঙ্কট্যাংক হিসেবে বিসিএএসপিএসের যাত্রা বাংলাদেশে কৌশলগত চিন্তা ও নীতিনির্ধারণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি এ উদ্যোগের প্রতি দৃঢ় আস্থা ও আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বিসিএএসপিএসের ভিশন তুলে ধরে জানানো হয়, বাংলাদেশের জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং বাংলাদেশ বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিমান ও মহাকাশ শক্তি বিষয়ে জাতীয় সচেতনতা সৃষ্টি এবং নীতিনির্ধারণে পরামর্শ প্রদানকারী একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই এ প্রতিষ্ঠানের লক্ষ্য।
সংশ্লিষ্টরা জানান, বিসিএএসপিএস প্রতিষ্ঠা একটি সময়োপযোগী ও ভবিষ্যৎমুখী উদ্যোগ, যা জাতীয় নিরাপত্তা, সশস্ত্র বাহিনী এবং বিশেষ করে বিমানবাহিনীর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি এয়ার ও স্পেস পাওয়ার বিষয়ে বাংলাদেশের কৌশলগত ও বুদ্ধিবৃত্তিক সম্পৃক্ততায় একটি উল্লেখযোগ্য মাইলফলক।
উদ্বোধনী অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত গবেষক অধ্যাপক শাহাব এনাম খান ‘Modernizing Airpower in a Changing Indo-Pacific: Strategic Rationale, Technological Shifts and National Security Implications for Bangladesh’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশের (এএইউবি) ভাইস চ্যান্সেলর, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ (এফএসডিএস) ও ওসিপিএএসএসের চেয়ারম্যান, বিআইএমআরএডির মহাপরিচালক, একাডেমিশিয়ান ও গবেষক, বিসিএএসপিএসের গভর্নিং বডির সদস্যসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে