মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে কাতারে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস দোহা।
আজ শনিবার দূতাবাসের এক সতর্কবার্তায় বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে সব প্রবাসী বাংলাদেশিকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। বিপদ কেটে না যাওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
একই সঙ্গে সবাইকে সব সময় প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোনের চার্জার এবং শুকনো খাবারসহ জরুরি সামগ্রী।
দূতাবাস আরও জানিয়েছে, কাতারের প্রচলিত আইন ও নিয়মের প্রতি সম্মান প্রদর্শন করে কাতার সরকারের জারি করা নির্দেশনা ও বিবৃতি অনুযায়ী চলতে হবে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের পরিস্থিতি সম্পর্কিত ছবি বা ভিডিও আপলোড করা কাতারের আইনের পরিপন্থি হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
কোনো জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দোহায় বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৭৪ ৩৩৬৬২০০০–এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে mission. doha@mofa. gov. bd ইমেইলেও যোগাযোগ করা যাবে বলে দূতাবাস জানিয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে