
আগামী ২ মার্চ ভোটার দিবস। দিনটি উদযাপনে সারাদেশে ৫৭০টি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)। আট বিভাগে বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারদের সভাপতি করে ৮টি কমিটি, ইসির প্রসাশনিক অঞ্চল কুমিল্লা ও ফরিদপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২টি কমিটি করেছে ইসি। এ ছাড়া জেলা পর্যায়ের ৬৪ জেলা প্রশাসক এবং ৪৯৫ উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলায় পর্যায়ে কমিটি করা হয়েছে। এ ছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটিও করা হয়েছে একটি।
নির্বাচন কমিশন সচিবালয় সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জাতীয় ভোটার দিবস ঠিক করে দেওয়া হয়েছে। আজ-কালের মধ্যে ভোটার দিবসের কর্মসূচি চূড়ান্ত করা হবে।
এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক বলেন, ‘অন্যান্যবারের মতো এবারও আগামী ২ মার্চ যথাযথ মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালন করা হবে। এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেয়া হচ্ছে।’
ইসি সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত ভোটার দিবস আয়োজন সংক্রান্ত সভার এক কার্যবিবরণী থেকে জানা যায়, ৮ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে তিন দিনব্যাপী নির্বাচন ভবন, ইটিআই ভবন এবং বাগানসহ ফোয়ারা চত্বরে বর্ণিল আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। প্রতিটি কাজের জন্য কেন্দ্রীয়ভাবে ১০টি উপকমিটিও গঠন করা হয়েছে।
এতে বলা হয়েছে, ‘৮ম জাতীয় ভোটার দিবস’ যথাযথভাবে উদ্যাপনের জন্য কেন্দ্রীয়, আঞ্চলিক, জেলা ও উপজেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটি যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। ইসি সচিবালয়ে সিনিয়র সচিবকে সভাপতি করে ৩৫ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি দিবসের কর্মসূচির কর্মপরিকল্পনা প্রণয়ন এবং তা বাস্তবায়নে সার্বিক তত্ত্বাবধান করবে। বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/শিক্ষাপ্রতিষ্ঠান/সংস্থার সঙ্গে সমন্বয়ের ব্যবস্থা গ্রহণ, দিবসের প্রতিপাদ্য (থিম) নির্ধারণ, মাঠ পর্যায়ের কর্মসূচি বিষয়ে নির্দেশনা প্রদান ও তদারকিকরণ করবে।
এ ছাড়া দিবসের ব্যানার, ফেস্টুন, লিফলেট, পোস্টার ইত্যাদির মাধ্যমে প্রচারণার ব্যবস্থা গ্রহণ, উদ্যাপনের ব্যয় নির্বাহের জন্য সম্ভাব্য ব্যয়-প্রাক্কলন তৈরি করাসহ বিভিন্ন সাব-কমিটি গঠন এবং যেকোনো কর্মকর্তাকে সদস্য হিসেবে কো-অপ্ট করার কাজ করবে এ কমিটি।
ইসি আরও জানায়, বিভাগ পর্যায়ে বিভাগীয় কমিশনারকে সভাপতি করে ২৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিভাগের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা। ফরিদপুর ও কুমিল্লা অঞ্চলের জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে সভাপতি করে ২৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন এসব অঞ্চলের সদর জেলার জেলা নির্বাচন কর্মকর্তারা। জেলা পর্যায়ে জেলা প্রশাসককে (ডিসি) সভাপতি করে ২৯ সদস্যের কমিটি করা হয়েছে। এতে সদস্যসচিব হিসেবে থাকবেন জেলা নির্বাচন কর্মকর্তা। উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) সভাপতি করে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিতে সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা।
১৬ বছর বয়সীরা পাবে এনআইডি
দেশের নাগরিকদের মধ্যে যাদের বয়স ১৬ বছর পূর্ণ হবে তাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গতকাল রোববার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে ইসির এনআইডি অনুবিভাগ।
পরিপত্রে বলা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫ এর আলোকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে বা হবে তাদের নিবন্ধন কার্যক্রম পরিচালনার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।
এর আগে গত ৯ সেপ্টেম্বর নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ১৬ বছর বয়স হলেই জাতীয় পরিচয়পত্র দিতে নাগরিকদের নিবন্ধন তথ্য নেবে নির্বাচন কমিশন। বয়স ১৮ বছর হলে স্বয়ংক্রিয়ভাবে তারা ভোটার তালিকাভুক্ত হবে। তিনি বলেছিলেন, ‘যাদের বয়স ১৬ বছর হয়েছে, তারা নিবন্ধন করতে পারবে। তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারব। এনআইডি পাবে তারা।’

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১২ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১২ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে