যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার পর কলম্বো থেকে ঢাকায় এসেছেন ডোনাল্ড লু।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ডোনাল্ড লুকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
প্রসঙ্গত, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবার ঢাকা সফরে এলেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কোনো কর্মকর্তা।
জানা গেছে, ডোনাল্ড লু দ্বিপক্ষীয় মূল বৈঠকটি করবেন পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। এ দুটি বৈঠকে সরকারকে রাজনৈতিক বার্তা দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না স্থানীয় কূটনীতিকেরা।
সরকারের বাইরে নাগরিক সমাজ ও শ্রমিকের অধিকার নিয়ে কাজ করেন এমন বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে লু মতবিনিময় করবেন।
ডোনাল্ড লু তাঁর সফরে বাংলাদেশে চীনের ক্রমেই বাড়তে থাকা প্রভাব, দ্বিপক্ষীয় বাণিজ্য, মার্কিন বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা, শ্রমমান, মানবাধিকার ও নাগরিক সমাজের কাজের পরিসরসহ বিভিন্ন বিষয় তুলবেন—এমনটাই মনে করছে কূটনৈতিক সূত্রগুলো।

বিশ্বব্যাপী স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর সহজলভ্যতা ও ব্যবহার বৃদ্ধির ফলে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মধ্যে পড়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। আজ সোমবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে এ কথা জানান বস্ত্র ও পাট মন্ত্রী।
২০ মিনিট আগে
হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও মহাসড়কে অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, নছিমন, করিমন, ভটভটি ইত্যাদি যানবাহন চলাচল করছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ‘এই অবস্থা হতে উত্তরণের জন্য বিআরটিএ...
২৮ মিনিট আগে
সম্পূরক বাজেটের মাধ্যমে অর্থবছরের শেষ সময়ে অতিরিক্ত ব্যয়ের অনুমোদন নেওয়ার প্রচলিত প্রক্রিয়া নিয়ে জাতীয় সংসদে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। তাঁরা বলেছেন, সরকার আগে খরচ করে পরে সংসদের অনুমোদন চাইছে
৩১ মিনিট আগে
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানকে দিল্লীতে প্রবেশে বাধা দেওয়ার ঘটনায় জাতীয় সংসদে ৩০০ বিধিতে বিবৃতি দাবি করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম। আজ সোমবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এ দাবি জানান।
৩৬ মিনিট আগে