
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল রাত ১২টা ২৩ মিনিটে উড্ডয়ন করে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের আবুধাবিগামী একটি উড়োজাহাজ। বিজি ৩২৭ ফ্লাইটটিকে উড্ডয়নের প্রায় এক ঘণ্টা পর ফিরে আসতে হলো শাহজালালে। কারণ একই সঙ্গে কাজ করছিল না উড়োজাহাজটির তিনটি টয়লেটের ফ্লাশ। যাত্রীরা অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়ায় ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন পাইলট। পরে রাত ১টা ৩১ মিনিটে অবতরণ করে বিমানটি।
রাত ৩টা ৩৮ মিনিটে অন্য একটি উড়োজাহাজে করে যাত্রীদের আবুধাবি পাঠানো হয়। তবে সেই বিকল্প উড়োজাহাজ বেলা ১১টা ৩০ মিনিটে ব্যাংককগামী বিমানের বিজি-৩৮৮ ফ্লাইটের জন্য নির্ধারিত থাকায় ওই ফ্লাইট সময়মতো ছাড়তে পারেনি। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেল ৫টা ৩০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে যাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক আল মাসুদ খান আজকের পত্রিকাকে জানান, ফেরত আসা উড়োজাহাজটির ত্রুটি সারানো হয়েছে। ফ্লাইটের যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে আবুধাবি পৌঁছে দেওয়া হয়েছে। আর বিলম্বিত ব্যাংকক ফ্লাইটটি আজ বিকেলে পরিচালিত হবে।
এর আগে গত ৬ আগস্ট বিমানের ব্যাংককগামী একটি ফ্লাইট ইঞ্জিনে অস্বাভাবিক কম্পন শনাক্ত হওয়ায় উড্ডয়নের এক ঘণ্টা পর ঢাকায় ফিরে আসে। সেদিনও যাত্রীদের অন্য একটি উড়োজাহাজে গন্তব্যে পাঠানো হয়।
এরও আগে ২৮ জুলাই দাম্মামগামী বোয়িং ৭৭৭-ইআর উড়োজাহাজ একই পরিস্থিতির মুখোমুখি হয়ে এক ঘণ্টা আকাশে ওড়ার পর ঢাকায় ফিরে আসে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে