
বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছাকাছি মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার ওঠানামা করেছে। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে এই পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়।
এর আগে গতকাল বুধবার বেলা ১টা ২০ মিনিটে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকতে অনুরোধ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তা প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটস্থ দুটি উন্মুক্ত মাঠে সেনাবাহিনী ও বিমানবাহিনীর হেলিকপ্টার পরীক্ষামূলক অবতরণ ও উড্ডয়ন করা হবে। এ বিষয়ে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।
এদিকে দুপুর ১২টা থেকে এভারকেয়ার হাসপাতালের আশপাশে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে অবস্থান নিতে দেখা যায়। হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়কে কাঁটাতারের ব্যারিকেড থাকলেও অবস্থান নিয়েছেন তাঁরা। নেত্রীর সুস্থতা কামনায় দোয়াও করছেন তাঁরা।
এদিকে হাসপাতাল এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার রয়েছে ৷ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর থেকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে গত নভেম্বর থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেওয়া হয়। সেখানে বিশেষ ব্যবস্থায় নিবিড়ভাবে চিকিৎসা চলছে। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞদের একটি মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম তদারকি করছে।
বর্তমানে এই মেডিকেল বোর্ডের সঙ্গে চীনের ১০ সদস্যের একটি চিকিৎসক দলও কাজ করছে। এ ছাড়া গতকাল যুক্তরাজ্য থেকে ডা. রিচার্ড বেল ঢাকায় আসেন। লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক তিনি। গত জানুয়ারিতে এই ক্লিনিকেই চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া।
গত মঙ্গলবার দুপুরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিভিআইপি) ঘোষণা করার সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকরের জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্দেশনাও দেওয়া হয়। এই ঘোষণার পর ওই দিন বেলা ২টা ২০ মিনিটের দিকে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে