
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে অস্থিতিশীলতার সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে সীমাবদ্ধতা। এর ফলে ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট বিএস৩৪৪ (বোয়িং ৭৩৭) দুবাইয়ে প্রায় ৭২ ঘণ্টার বেশি সময় অবস্থান করতে বাধ্য হয়। এ সময় ৩৯ জন পাইলট ও কেবিন ক্রু সেখানে আটকা পড়েন। কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় অবশেষে যাত্রীবিহীন একটি ফ্লাইটে ওই ৩৯ জন পাইলট ও ক্রুকে উদ্ধার সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলেছে, মধ্যপ্রাচ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে দুবাই বিমানবন্দরে কার্যক্রম সীমিত। পরিস্থিতিও অত্যন্ত সংবেদনশীল। এই অবস্থার মধ্যেই ইউএস-বাংলা দুবাই স্টেশন ও ঢাকা হেড অফিস কর্তৃপক্ষ দুবাই বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করে একটি নিরাপদ করিডর নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালায়। অবশেষে স্বল্প সময়ের একটি বিশেষ অনুমতি পাওয়া গেলে যাত্রীবিহীন ফ্লাইট বিএস৩৪৪ডি ওই ৩৯ জন ক্রুকে নিয়ে বাংলাদেশের উদ্দেশে উড়াল দেয়। যুদ্ধকালীন পরিস্থিতিতে দুবাই থেকে ছেড়ে আসা এটি ছিল একমাত্র বাংলাদেশি ফ্লাইট।

ইউএস-বাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, ফ্লাইটটির নেতৃত্ব দেন ক্যাপ্টেন সামসুজ্জাহান এবং ফার্স্ট অফিসার শাহাদাত। চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও তাঁরা সর্বোচ্চ পেশাদারত্ব, দক্ষতা ও নিরাপত্তা নিশ্চিত করে গতকাল সোমবার দিবাগত রাত ২টা ৩৬ মিনিটে নিরাপদে ঢাকায় অবতরণ করেন। কর্তৃপক্ষ আরও বলেছে, ইউএস-বাংলা এয়ারলাইনস তার যাত্রী, পাইলট ও ক্রুদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে