
দেশের অভিভাবক হিসেবে ক্ষমতায় আসা ও ক্ষমতার বাইরে থাকা সবারই ২০২৪ সালের পরিস্থিতির জন্য দায় রয়েছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন মুরশিদ।
তিনি বলেছেন, ‘৫০ বছর ধরে আমরা দেশটাকে অপশাসনের শিকার হতে দেখেছি। আমরা অন্যায়ের প্রশ্রয় দিয়েছিলাম বলেই ২০২৪ হয়েছে। আজ যখন তরুণেরা প্রতিবাদ করছে, তাদের স্লোগানগুলো আমাদেরই বিরুদ্ধে। ৭১–এর পরে দেশের মাটি ও পতাকা পেলেও আমরা মুক্তিযোদ্ধারা সবকিছু মীমাংসিত করতে পারিনি। সেই অমীমাংসিত বিষয়গুলোর ফলাফল আজকের ২০২৪।’
আজ শনিবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ অডিটোরিয়ামে ‘ইয়ুথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশ’র অষ্টাদশ জাতীয় যুব সম্মেলনে উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমাদের সন্তানেরা এখন দেশকে ভালোবাসতে শিখেছে, পতাকাকে সম্মান করতে শিখেছে। যেখানে আমরা ব্যর্থ হয়েছি, সেখানে তারাই গড়বে নতুন দেশ। এটি একটি নতুন মুক্তিযুদ্ধ। তরুণেরা যদি এ যুদ্ধে পিছিয়ে যায়, তবে নতুন প্রজন্ম তাদের বিরুদ্ধেও দাঁড়াবে, যেমন তারা আজ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে।’
দারিদ্র্য নিয়ে শারমীন মুরশিদ বলেন, ‘আমি দারিদ্র্যকে অস্বীকার করি। যখন আমি আমার মন থেকে দারিদ্র্যকে মুছে ফেলি, তখন সেটি আমার জীবনে আর জায়গা পায় না। দারিদ্র্য মুছে ফেলতে হলে মনোভাব বদলাতে হবে এবং দারিদ্র্যের কারণগুলো নির্মূল করতে হবে।’
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘শেখ হাসিনার আমলে বাক্স্বাধীনতা ও মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। দুর্নীতি, লুটপাট, অর্থপাচার এবং ব্যাংক লুটের কারণে দেশ একটি অপরাধের আখড়ায় পরিণত হয়েছিল। গণতন্ত্র কার্যকর এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য সবার মধ্যে সম্প্রীতি প্রয়োজন।’
দা হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ইন্টেরিম কান্ট্রি ডিরেক্টর প্রশান্ত ত্রিপুরা তরুণদের সংগ্রামকে স্বীকৃতি দিয়ে বলেন, ‘তরুণেরা সমাজের বৈষম্য, অন্যায় ও অসমতার বিরুদ্ধে লড়াই করছে এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে।’
‘তারুণ্যের প্রত্যয়ে মুছে যাবে ভেদ, গড়ব সুশাসন ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে প্রায় ৮০০ স্বেচ্ছাসেবী তরুণ অংশ নেন। আয়োজনের অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠান, আঞ্চলিক বিতর্ক এবং ক্যাথি বার্কের লেখা ‘আই স এ রেভল্যুশন’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। পাশাপাশি, আগামী এক বছরের জন্য ১১ সদস্যের জাতীয় ফোরাম কমিটি ঘোষণা করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে