
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের মধ্য দিয়ে বুদ্ধিদীপ্ত, উদ্ভাবনী ও প্রযুক্তিশক্তিকে কাজে লাগিয়ে দেশে স্মার্ট শ্রমিক এবং শ্রমব্যবস্থা গড়ে তোলা হবে।’
আজ বুধবার সিংড়া উপজেলা শ্রমিক লীগ কর্তৃক আয়োজিত ‘শ্রমিক-মালিক গড়ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত ‘মহান মে দিবস ২০২৪’ উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে স্মার্ট কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তাই একজন রিকশাচালকের সন্তান রিকশাচালক হবে—এখন আর বিশ্বাস করি না আমরা।’
পলক বলেন, ‘স্মার্ট বাংলাদেশে স্মার্ট শ্রমিক গড়ে তোলার উদ্দেশ্যে আমরা সকল শ্রমিক-মেহনতি মানুষের হাতে স্মার্ট ও ক্যাশলেস টুলগুলো তুলে দিচ্ছি। যাতে আমাদের শ্রমিক ভাইয়েরা প্রতিটি জায়গায় ডিজিটাল লেনদেনের সুবিধা গ্রহণ করতে পারে এবং তাদের আয়-ব্যয়ের হিসাব ডিজিটাল মাধ্যমে সংরক্ষণ করতে পারে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘২০০৯ সালের মে মাস থেকে মে দিবসকে স্মরণীয় করতে এবং প্রতিবছর সিংড়ার কিছু শ্রমিককে মালিকে পরিণত করার উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেখান থেকেই প্রতিবছরই আমরা শ্রমিকদের রিকশা, ভ্যান, সেলাই মেশিনের মতো উপকরণগুলো দেওয়া শুরু করি। যাতে শুধু শ্রমিক দিবসের বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে শ্রমিকদের জীবনে প্রকৃতপক্ষেই পরিবর্তন আনতে পারি।’
সিংড়াতে শ্রম-মেধা-যোগ্যতা-দক্ষতাসম্পন্ন ব্যক্তিদের মূল্যায়নের পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি জানান।
পরে প্রতিমন্ত্রীর ভার্চুয়াল উপস্থিতিতে শ্রমিকদের মালিকে রূপান্তর করার জন্য রিকশা, ভ্যান, সেলাই মেশিন এবং প্রচণ্ড দাবদাহের জন্য শ্রমিকদের মাঝে খাবার স্যালাইন, পানি ও ক্যাপ বিতরণ করেন। সিংড়া উপজেলা প্রশাসন এবং তিনি কৃষি শ্রমিকদের জন্য তেলিগ্রাম ও জোরমল্লিকায় আগামীকালের মধ্যে টিউবওয়েল স্থাপনে স্থানীয় নেতাদের নির্দেশনা দেন।
নাটোর জেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. ওহিদুর রহমান শেখ, সিংড়া উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
৩৪ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪০ মিনিট আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে