
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া প্রয়াত সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের ছবিটি তাঁর ‘আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়’ বলে দাবি করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ দাবি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারাবন্দী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫)। গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর গুলশান থেকে তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব। ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের শিল্পমন্ত্রী ছিলেন তিনি।
সাবেক মন্ত্রী নূরুল মজিদের মৃত্যুর পর তাঁর একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, তিনি হাতকড়া পরা অবস্থায় হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। তাঁর চোখ বন্ধ।
মন্তব্যের ঘরে কেউ কেউ বলেন, মুমূর্ষু অবস্থায়ও নূরুল মজিদকে হাতকড়া পরিয়ে রাখা হয়। মৃত্যুর পরও তাঁর হাতে হাতকড়া পরানো ছিল—এমন মন্তব্যও করতে দেখা যায়।
তবে সাবেক শিল্পমন্ত্রী ঢামেক হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকাকালে ওই ছবি ‘তোলা হয়নি’ বলে দাবি করেছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনের একটি ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করা হচ্ছে।
বাংলাদেশ জেল কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবিটি কোনোভাবেই তাঁর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। সবার প্রতি অনুরোধ, দায়িত্বশীল নাগরিক বা মাধ্যম হিসেবে মৃত একজন ব্যক্তিকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর অপপ্রচার থেকে বিরত থাকুন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অসুস্থতার কারণে কারাবন্দী অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছিল। গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি ঢামেক হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।
বাংলাদেশ জেল কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, ‘সব বন্দীর মানবিক মর্যাদা রক্ষায় আমরা সর্বদা দায়িত্বশীল এবং উক্ত ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।’

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে