
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম থেকেও ফ্লাইট বাতিল করা হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র এই তথ্য জানিয়েছে।
বিমানবন্দর সূত্র বলেছে, আজ শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে বেসরকারি ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-দোহা রুটের ফ্লাইটটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। তবে যুদ্ধপরিস্থিতির কারণে ফ্লাইটটি ছেড়ে যায়নি। একই কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের ঢাকা-চট্টগ্রাম-দুবাই ফ্লাইট এবং সন্ধ্যা সাড়ে ৭টার ঢাকা-চট্টগ্রাম-শারজাহ ফ্লাইটও বাতিল করা হয়েছে।
এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের দুবাই-চট্টগ্রাম রুটের একটি ফ্লাইট স্থানীয় সময় বেলা ৩টা ১০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে উড়াল দেওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করা হয়েছে। একই কারণে এয়ার অ্যারাবিয়ার শারজাহ-চট্টগ্রাম ফ্লাইট এবং সালাম এয়ারের মাসকাট-চট্টগ্রাম ফ্লাইটও বাতিল হয়েছে। তবে বিমানের মাসকাট-চট্টগ্রাম-ঢাকা রুটের ফ্লাইট স্থানীয় সময় বিকেল ৫টায় চট্টগ্রামের উদ্দেশে ওমানের মাসকাট ত্যাগ করেছে।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
৮ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
৯ ঘণ্টা আগে