সম্প্রতি দেশে দুই দিনে চার দফা ভূমিকম্পে দেশের বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়েছে সরকার।
গতকাল রোববার শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীনে থাকা হাইস্কুল ও কলেজ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে থাকা মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য চেয়ে অধিদপ্তরের জেলা পর্যায়ে অফিসগুলোতে চিঠি পাঠিয়েছে। অন্যদিকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর তথ্য চাওয়া হয়েছে।
প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) মো. তারেক আনোয়ার জাহেদী স্বাক্ষরিত ওই চিঠিতে জেলা অফিসের নির্বাহী প্রকৌশলীদের ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য ও একাধিক ছবিসহ প্রতিবেদন আজ সোমবারের মধ্যে পাঠাতে বলা হয়েছে।
এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তথ্য চেয়ে গতকাল রোববার বিভাগীয় উপপরিচালকদের চিঠি দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তর বলছে, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানা গেছে ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে।
অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মিরাজুল ইসলাম উকিল স্বাক্ষরিত ওই চিঠিতে বিভাগীয় উপপরিচালকদের আগামী ২৭ নভেম্বরের মধ্যে তথ্য পাঠাতে বলা হয়েছে।
দেশে পরপর দুটি দিন শুক্রবার ও শনিবারে মোট চার দফা ভূমিকম্পের ঝাঁকুনি অনুভূত হয়েছে। এরপর কয়েকটি স্কুল-কলেজ গত রোববার ক্লাস বন্ধ রাখলেও আজ সোমবার ক্লাস শুরু করেছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্লাস বন্ধ করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দিয়েছে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটও ক্লাস পরীক্ষা বন্ধ করে শিক্ষার্থীদের হল ছেড়ে যেতে বলেছে।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১৩ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৪ ঘণ্টা আগে