
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, মৎস্য খাতে সরকার সময়োপযোগী নীতি ও পরিকল্পনা গ্রহণের কারণে অনেক অগ্রগতি হয়েছে। ২০২১-২২ অর্থবছরে মোট মাছ উৎপাদন হয়েছে ৪৭ দশমিক ৫৯ লাখ টন; যা ২০১০-১১ অর্থবছরের মোট উৎপাদনের (৩০ দশমিক ৬২ লাখ টন) চেয়ে প্রায় ৫৫ শতাংশ বেশি।
আজ সোমবার জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে শ ম রেজাউল করিম এসব কথা বলেন। আজ সকাল ৮টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় মৎস্য সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে র্যালি অনুষ্ঠিত হয়। র্যালির পর সকাল সাড়ে ১০টায় মৎস্য ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বর্তমানে মৎস্য উৎপাদন উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মাথাপিছু দৈনিক মাছ গ্রহণ ৬০ গ্রাম চাহিদার বিপরীতে বৃদ্ধি পেয়ে ৬৭ দশমিক ৮০ গ্রামে উন্নীত হয়েছে।
মাছ রপ্তানির ক্ষেত্রে কোনো ভেজাল না মেশানোর আহ্বান জানিয়ে শ ম রেজাউল করিম বলেন, কোনোরূপ অনিয়মের সঙ্গে সম্পৃক্ত হওয়া যাবে না। মাছ রপ্তানির ক্ষেত্রে কোনো ভেজাল মেশানো যাবে না। দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।
জাতীয় মৎস্য সপ্তাহের অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান সাঈদ মাহমুদ বেলাল হায়দর, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খ. মাহবুবুল হক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ প্রমুখ।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর লক্ষ্যভিত্তিক হামলাকে ‘আন্তর্জাতিক আইন ও প্রতিষ্ঠিত বৈশ্বিক রীতিনীতির সুস্পষ্ট লঙ্ঘন’ বলে আখ্যা দিয়েছে বাংলাদেশ সরকার। তাঁর মৃত্যুতে ইরানি জনগণের প্রতি সমবেদনাও জানিয়েছে বাংলাদেশ।
৫ মিনিট আগে
জুলাই অভ্যুত্থানের স্পিরিট সমুন্নত রাখতে সংসদের উদ্বোধনী অধিবেশনে রাষ্ট্রপতিকে ভাষণ দান থেকে বিরত রাখতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেওয়া হয়েছে। আজ সোমবার ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির এ চিঠি দেন।
১৬ মিনিট আগে
চট্টগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দিদারুল আলম ও তাঁর স্ত্রী মোসা. ইসমাত আরা বেগম এবং পাবনার সাবেক পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম ও তাঁর স্ত্রী ফারহানা রহমানের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।
৩৩ মিনিট আগে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিবুল হকের ৪ কোটি ২০ লাখ টাকার একটি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ সোমবার এই নির্দেশ দেন।
৪২ মিনিট আগে