ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিনটি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ডিএমপি ভারপ্রাপ্ত কমিশনারের অনুমোদনে জারি করা এক অফিস আদেশে তাঁদের বদলি করা হয়।
আদেশে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের বনানী থানার ওসি মোহাম্মদ খালিদ মুনসুরকে উত্তর-পশ্চিম থানার ওসি, ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মো. ফরিদুল ইসলামকে গুলশান বিভাগের বনানী থানার ওসি ও ডিএমপির লাইনওআর পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাজহারুল ইসলামকে গুলশান বিভাগের ভাটারা থানার ওসি করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির উত্তরা বিভাগের উত্তর-পশ্চিম থানার ওসি কাজী মো. রফিক আহমেদকে ডিএমপির গোয়েন্দা বিভাগে (ডিবি) বদলি করা হয়েছে।
ডিএমপি সূত্র জানায়, নিয়মিত প্রশাসনিক রদবদলের অংশ হিসেবেই এ পদায়ন করা হয়েছে। নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২৮ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৪৩ মিনিট আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে