বাংলাদেশ পুলিশের ৯ জন অতিরিক্ত ডিআইজিকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই বদলির তথ্য জানানো হয়।
বদলি করা কর্মকর্তাদের মধ্যে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. ইকবালকে এবিপিএন ১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), ঢাকা টিডিএসের অতিরিক্ত ডিআইজি এ কে এম মোশাররফ হোসেন মিয়াজীকে বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত ডিআইজি, ঢাকার পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. আব্দুর রাজ্জাককে রংপুর আরআরএফের কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), সিআইডির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ হারুন অর রশিদকে এবিপিএন-৫–এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), এসবির অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমানকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি করা হয়েছে।
বাকিদের মধ্যে সিআইডির অতিরিক্ত ডিআইজি সৈয়দা জান্নাত আরাকে রংপুর পিটিসির অতিরিক্ত ডিআইজি, এবিপিএন ৫–এর অধিনায়ক শামীমা আক্তারকে অ্যান্টিটেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মোখলেছুর রহমানকে খাগড়াছড়ির এবিপিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি, এসবির অতিরিক্ত ডিআইজি এ এইচ এম আব্দুর রকিবকে নোয়াখালী পিটিসির অতিরিক্ত ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে।
এর আগে একই দিন সকালে অতিরিক্ত আইজিপি, ডিআইজিসহ ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে