
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বর্তমান সময়ের ছেলেমেয়েরা ইনকিলাব বলে। এটা অন্যদের ভাষা। যে জাতি নিজের ইতিহাস জানে না, সেই জাতি কখনো উন্নতি করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।
আজ শনিবার দুপুরে অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।
টুকু বলেছেন, ‘চব্বিশের গণ-অভ্যুত্থানের পরও কিন্তু আমরা আমাদের ভাষাটাকেও সুরক্ষিত করতে পারিনি। এ জন্যই পারি নাই—আমরা ইতিহাসের প্রতি যত্নবান নই। আর যে জাতি তার নিজের ইতিহাস জানে না, সেই জাতি কোনো দিন উন্নতি করতে পারে না।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলা ভাষাটা নিজের মধ্যে যদি একটু চিন্তা করতাম। আজকের ছেলেমেয়েরা ইনকিলাব বলে। ইনকিলাব তো অন্যদের ভাষা। যারা আমাদের ভাষাটাকে কেড়ে নিতে চেয়েছিল।’
মুক্তিযুদ্ধের অভিজ্ঞতার কথা উল্লেখ করে টুকু বলেন, ‘আমি মুক্তিযুদ্ধে গিয়েছিলাম। জীবন দেওয়ার জন্য। সমাজ পরিবর্তনের জন্য। তবে সমাজ যে উল্টো পথে হাঁটে, এখন দেখছি। ইনকিলাব আরও আরও শব্দ পাচ্ছি আমি। যার সঙ্গে বাংলার কোনো সম্পর্ক নাই। অথচ আমাদের ছেলেদের সেটাই ভাষা হয়ে যাচ্ছে।’
ব্রিটিশ শাসনামলের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ দেশে ব্রিটিশরা এসে অনেক ক্ষতি করে গেছে। তাদের রাজনীতি ঢুকিয়ে।
ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে মন্ত্রী বলেন, ‘আমাদের রাষ্ট্রভাষাকে চেপে ধরা হয়েছিল শোষণ করার জন্য। শোষণের বিরুদ্ধে যে আন্দোলনটা হয়েছিল এবং যাঁরা শহীদ হলেন তাঁরা বাংলাদেশের আলটিমেটলি বাঙালির আভাসস্থল। বাংলাদেশের তারাই প্রথম বীজটা বপন করে গিয়েছিল। সেই বীজটাই কিন্তু আসতে আসতে বড় হয়ে সেটি যুদ্ধতে পরিণতি হয়েছিল।’ তিনি বলেন, নিজের দেশ, ভাষা, সংস্কৃতি ও সম্পদের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থাকলেই টেকসই উন্নয়ন সম্ভব।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১১ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১২ ঘণ্টা আগে