
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে আগামীকাল সোমবার।
এই রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারা দেশে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে সার্বিক নিরাপত্তা রক্ষায় দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সড়কের গুরুত্বপূর্ণ মোড়, প্রবেশপথ, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা (কি পয়েন্ট ইন্সটলেশন-কেপিআই) ও সংবেদনশীল স্থানে তিন স্তরের নিরাপত্তাবলয় গড়ে তোলা হয়েছে।
ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রায়কে কেন্দ্র করে রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েন রয়েছেন। সাইবার ইউনিট সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে নজরদারি করছে। কোনো ধরনের নাশকতামূলক কাজ যেন না ঘটে, তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল কার্যক্রম চলছে।
শেখ হাসিনার রায়কে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজধানীতে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে নিরাপত্তা সংস্থাগুলো। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পেজ, গ্রুপ ও ভুয়া অ্যাকাউন্ট থেকে দলটির সমর্থকেরা ছড়াচ্ছে গুজব, উসকানি ও সংঘবদ্ধ হওয়ার বার্তা।
তাঁদের মোকাবিলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আশপাশে আগামীকাল কয়েক স্তরের নিরাপত্তাবলয় বসানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। এরই মধ্যে কেপিআইসহ গুরুত্বপূর্ণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনীসহ পোশাকধারী ও সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন। এ ছাড়া সরকারের উচ্চপর্যায় থেকে আগাম তথ্যকে সর্বাধিক গুরুত্ব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
রায়কে ঘিরে এরই মধ্যে দেশের কয়েক জেলায় সহিংসতার ঘটনা ঘটেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার রাত পর্যন্ত পিরোজপুর, কিশোরগঞ্জ, ফরিদপুরসহ অন্তত চার জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করে আওয়ামী লীগ। এসব জায়গায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভ, কিশোরগঞ্জে জিয়া পরিষদ ও ফরিদপুরে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন দেওয়ার চেষ্টা করা হয়।
এর আগে গত ১৩ নভেম্বর রায়ের দিন ঘোষণাকে কেন্দ্র করে ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছিল আওয়ামী লীগ। কর্মসূচি চলাকালে রাজধানীর হাতিরঝিল, মিরপুর, আগারগাঁও ও বিমানবন্দর রেলস্টেশন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটায়।
গত ছয় দিনে এই ধরনের ঘটনায় পুড়েছে প্রায় ৩০টি যানবাহন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
৩ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৯ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে