
রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম শফিকুজ্জামান। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর জুরাইন কবরস্থানে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাত শেষে শ্রম সচিব জানান, এই কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত ২৯১ জন শ্রমিককে সমাহিত করা হয়েছিল, যাদের পরিচয় আজও অজানা। তিনি আহত শ্রমিকদের সুস্থতা কামনা করেন।
শ্রম সচিব বলেন, উপদেষ্টা একটি সরকারি কাজে কক্সবাজার গিয়েছেন। তাঁর পরামর্শক্রমে আজকের এই আয়োজন। সবার দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সবার বিচার হোক।
শফিকুজ্জামান আরও বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসে দুর্ঘটনায় যতগুলো মামলা রয়েছে, তাদের তালিকা প্রস্তুত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা হবে। যাতে আগামী বছরের এ দিনে শ্রমিকদের ভালো খবর দিতে পারি। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে ও শ্রমিকদের জন্য শোভন কর্মপরিবেশ তৈরিতে শ্রম আইনের বিভিন্ন ধারা সংশোধন করা হচ্ছে।
এ সময় শ্রম সংস্কার কমিশনের প্রধান, বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা, বাংলাদেশ লিগ্যালএইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
৩৯ মিনিট আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
১ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৭ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১০ ঘণ্টা আগে