আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা রয়েছে, সেগুলোর বিস্তারিত তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য জরুরি নির্দেশনার চিঠি সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত এই চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিসি ক্যামেরা রয়েছে—এমন ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করে হার্ড কপি ও নিকস ফন্টে সফট কপি ১২ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে নির্বাচন সহায়তা-১ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
সূত্র জানায়, এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০ অক্টোবর অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সিসি ক্যামেরার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জানান, সিসিটিভি কেনা ব্যয়বহুল। তাই স্থানীয় পর্যায়ে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার ব্যবস্থা করতে হবে, যাতে নির্বাচনী কাজে তা ব্যবহার করা যায়।
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংগ্রহে থাকা ড্রোন এবং কিছু ড্রোন ভাড়া করে নির্বাচন পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা হবে, যাতে গ্রেপ্তার বা অন্যান্য কাজে ব্যবহার করা যায়।

ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’ এবং দীর্ঘক্ষণ বসিয়ে রাখার প্রতিবাদে সরকারি সফর বাতিল করে দেশে ফিরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
২ ঘণ্টা আগে
ভারতের নয়াদিল্লির বিমানবন্দর থেকে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনে অংশ নিতে তিনি গতকাল রোববার ঢাকা থেকে দিল্লির উদ্দেশে রওনা হয়েছিলেন।
২ ঘণ্টা আগে
কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৮ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
১২ ঘণ্টা আগে