
মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে সব ধরনের জ্বালানি তেলে পর্যাপ্ত মজুত রয়েছে। খুব শিগগিরই বিশ্বের বিভিন্ন দেশ আরও জ্বালানি তেল আসবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
আজ জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে সরকারদলীয় সদস্য শওকতুল ইসলামের প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
মজুতের চিত্র তুলে ধরে জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দেশের ডিজেল ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন মজুত আছে। আরও ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল ৩০ এপ্রিলের মধ্যে আসবে। অকটেন মজুত রয়েছে ১০ হাজার ৫০০ টন। আরও ৭১ হাজার ৫৪৩ মেট্রিক টন অকটেন ৩০ এপ্রিলের মধ্যে আসবে। পেট্রল ১৬ হাজার মেট্রিক টন মজুত আছে। আরও ৩৬ হাজার মেট্রিক টন পেট্রল এপ্রিলের মধ্যে আসবে।
সরকার সম্ভাব্য সকল উৎস অন্বেষণ করে দেশে সব ধরনের তেলের স্বাভাবিক সরবরাহ অব্যাহত রেখেছে জানান জ্বালানিমন্ত্রী। তিনি বলেন, প্রাকৃতিক গ্যাসের সুষ্ঠু বণ্টন নিশ্চিতের জন্য দেশীয় গ্যাসক্ষেত্র থেকে প্রাপ্ত কনডেনসেট ব্যবহার করে পেট্রল, অকটেন, ডিজেল উৎপাদন করা হচ্ছে।
তিনি বলেন, জ্বালানি তেলের অবৈধ মজুত রোধে ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করে ২ হাজার ৪৫৬ মামলা দায়ের করা হয়েছে, ৩১ জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এ সব অভিযানে ১ কোটি ২৫ লাখ ৩৯ হাজার টাকার অর্থদণ্ড করা হয়েছে এবং ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। যার মধ্যে ডিজেল ৩ লাখ ৩৩ হাজার ১৫৭ লিটার, অকটেন ৩৬ হাজার ৪০৫ লিটার, পেট্রল ৭৮ হাজার ৮৯৪ লিটার উদ্ধার করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশে রেলওয়ের অধীনে এই বছরে ইউরোপিয়ান ইনভেস্টমেন্টের ব্যাংকের অর্থায়নে ভারত থেকে ২০০ ব্রডগেজ কোচের সরবরাহ শুরু হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
১ ঘণ্টা আগে
হানজালা বলেন, গত ৩০ তারিখে (৩০ মার্চ) সংসদ এলাকায় তাঁকে প্রকাশ্যে ‘জঙ্গি এমপি’ বলা হয়। পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে তিনি সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হচ্ছেন এবং সংসদ সদস্য হিসেবে তাঁর বিশেষ অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার এইচ ই সারাহ কুক। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
১ ঘণ্টা আগে
সড়কমন্ত্রী বলেন, সড়ক পরিবহন আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহন কমিটি গঠন এবং তাদের কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে।
২ ঘণ্টা আগে