
রেলসেবায় সাহসিকতা ও ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবে চার রেলকর্মীকে সম্মাননা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর রেল ভবনে ঈদপরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাঁদের হাতে নগদ অর্থসহ সম্মাননা স্মারক তুলে দেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সম্মাননাপ্রাপ্তরা হলেন সাবেক লোকোমাস্টার মো. সাহাব উদ্দিন, কুমিরা রেলক্রসিংয়ের গেটম্যান নাজমুল হোসেন, সিকিউরিটি গার্ড মো. দেলোয়ার ও ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মো. আব্দুর রহিম।
তাঁদের কেউ অগ্নিকাণ্ডের সময় ট্রেনের বগি বিচ্ছিন্ন করে বড় দুর্ঘটনা এড়িয়েছেন, কেউ গেট খুলতে অস্বীকৃতি জানিয়ে প্রাণ রক্ষা করেছেন, আবার কেউ টিকিটবিহীন যাত্রীদের বাধা দিয়ে হামলার শিকার হয়েছেন। রেলসেবায় তাঁদের অবদানের প্রশংসা করে অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, এ সাহসিকতা রেলওয়ের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিগত ঈদুল ফিতর ও ঈদুল আজহায় যথাসাধ্য নির্বিঘ্ন ও ঝামেলামুক্ত ট্রেনযাত্রা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা পালনের জন্য রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের সব কর্মকর্তা/কর্মচারীর উদ্দেশে ধন্যবাদ জ্ঞাপন করেন।
রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তার চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর দিয়ে আজ রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সরকারি চাকরি আইনের ৪৫ ধারা অনুযায়ী তাঁকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
১২ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের আকাশসীমায় চলমান অস্থিরতার প্রভাবে গত তিন দিনে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ৭৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে হাজার হাজার প্রবাসী ও আন্তর্জাতিক যাত্রী চরম অনিশ্চয়তা এবং ভোগান্তির মুখে পড়েছেন।
১৩ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনে কুষ্টিয়ায় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফসহ চার আসামির বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন দুজন শহীদের স্ত্রী। জবানবন্দিতে দুজনই নিজেদের স্বামী হত্যার বিচার চান এবং হত্যাকাণ্ডের জন্য...
১৩ ঘণ্টা আগে
গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী, নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা কারচুপির ঘটনা ঘটলে তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করার বিধান রয়েছে। এসব আবেদনের ওপর শুনানির জন্য বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একটি একক বেঞ্চকে ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ হিসেবে গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।
১৩ ঘণ্টা আগে