জাতীয় ইমাম সম্মেলনে অংশ নিতে আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন সৌদি আরবের মসজিদে নববির ইমাম শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।
আজ রোববার ভোর ৫টার দিকে বাংলাদেশে পৌঁছান তিনি। এ সময় তাঁকে স্বাগত জানান ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান, ধর্মসচিব মু. আ. হামিদ জমাদ্দার, সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দোহাইলান, হাব সভাপতি শাহাদাত হোসাইন তসলিম ও হজ অফিসের পরিচালক সাইফুল ইসলাম।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানানো হয়, আগামীকাল সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জের পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ইমাম সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মসজিদে নববির এই ইমাম। জাতীয় ইমাম সম্মেলন-২০২৩ এবং ষষ্ঠ পর্যায়ে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা ৭টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শায়খ ড. আবদুল্লাহ বিন আবদুর রহমান আল বুয়াইজান।

কমিশন নয়, গুমের অভিযোগ তদন্ত করবে পুলিশ তথা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কোনো বাহিনীর বিরুদ্ধে এমন অভিযোগের তদন্তও করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়ায় এমন বিধান রাখা হয়েছে। আইন মন্ত্রণালয় এই খসড়া করেছে।
৫ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন গুম-খুনের শিকার ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’-এর সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষের বাইরে সাক্ষাৎ করেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার মামলায় মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আসামি সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারের পৃথক দুটি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি মো. সাইফুল ইসলামের বেঞ্চ এ আদেশ দেন।
১০ ঘণ্টা আগে
জাতীয় সংসদে অর্থ মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয়-সংক্রান্ত ১০ জন করে সদস্য নিয়ে সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। আইন মন্ত্রণালয়-সংক্রান্ত কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন বিজেপির চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য আন্দালিভ রহমান পার্থ এবং অর্থ মন্ত্রণালয়ের কমিটির দায়িত্ব পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪...
১০ ঘণ্টা আগে